বেপরোয়া গতিতে চলা ভিআইপি বাস উল্টে আহত কমপক্ষে ১০-১২

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া গতিতে চলা ভিআইপি-২৭ পরিবহনের একটি বাসে উল্টে কমপক্ষে ১০-১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদের

2022-10-07T11:25:36+00:00
2022-10-07T11:25:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বেপরোয়া গতিতে চলা ভিআইপি বাস উল্টে আহত কমপক্ষে ১০-১২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ১১:২৫ এএম   (ভিজিট : ৩০১)
X

রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া গতিতে চলা ভিআইপি-২৭ পরিবহনের একটি বাসে উল্টে কমপক্ষে ১০-১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

শুক্রবার (৭ অক্টোবর) সকাল ৮টার দিকে বিমানবন্দর সড়কের শেওড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন, সকাল ৮টার দিকে আব্দুল্লাহপুর থেকে আজিমপুরগামী ভিআইপি-২৭ পরিবহনের দুটি বাস শেওড়া রেলগেট এলাকায় আগে যাওয়া নিয়ে রেষারেষি করতে থাকে। এরমধ্যে বেপরোয়া গতির কারণে ও অপর বাসের ধাক্কায় আরেকটি বাস রাস্তায় উল্টে যায়। এ ঘটনায় কমপক্ষে ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের অনেকেই আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আবার অনেককে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আহতদের আঘাত তেমন গুরুতর নয়। এছাড়া কেউ গুরুতর আঘাত পেয়েছে বলে আমাদের কাছে এখনো পর্যন্ত তথ্য নেই। বাসটি সড়কে পড়ে আছে। আমরা সেটি সরিয়ে দিতে জন্য কাজ করছি।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy