দর্শক টানছে ‘যাও পাখি বলো তারে’

আনোয়ার বারী পিন্টু

বিনোদন

বাংলা সিনেমা খুব কম সময়ের ব্যবধানে আবারো দোলা দিলো নতুন করে। হলগুলোযে আবারো জেগে উঠেছে তা আরেকবার বোঝা

2022-10-07T19:45:11+00:00
2022-10-09T00:41:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দর্শক টানছে ‘যাও পাখি বলো তারে’
আনোয়ার বারী পিন্টু
প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৭:৪৫ পিএম  আপডেট: ০৯.১০.২০২২ ১২:৪১ এএম  (ভিজিট : ৪৫০)
X

বাংলা সিনেমা খুব কম সময়ের ব্যবধানে আবারো দোলা দিলো নতুন করে। হলগুলো যে আবারো জেগে উঠেছে তা আরেকবার বোঝা গেলো জাতীয় পুরষ্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক এর ‘যাও পাখি বলো তারে’ ছবিটি দেখে। গত দু্দিনই উন্মাদনায় ছিল দর্শকরা। আজ  পুরো টিম জয়দেবপুর ও ময়মনসিংহে হলে বসে দর্শকের সাথে উপভোগ করেন ছবিটি।

ছবিটির শো শেষ করে দর্শকরা বেরিয়ে আসার সময় তাদের চোখে মুখে তৃপ্তির ছোঁয়া ছিল। সিনেমাটির প্রথম শো স্টার সিনেপ্লেক্সে উপভোগ করে দেশের খ্যাতিমান নির্মাতা মালেক আফসারী বলেছেন, ‘সুপার সিনেমা। দেখে মন ভরে গেছে। বহুদিন পর একটা প্রেমের গল্প দেখলাম। গানগুলো চমৎকার। পরিচালক মানিক পরীক্ষায় উত্তীর্ণ। মানিক জিতে গেলো, সিনেমাটি দেখে আমার মন ভরে গেলো। মানিককে আমি নাম্বার দশে দশ দিবো। 

এছাড়াও মাহির লুক অসাধারণ লেগেছে। এক কথায় সুপার একটা ছবি ‘যাও পাখি বলো তারে’। রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে কথা হয় পরীবাগ থেকে আসা আয়েশা ও নাবিল দম্পতির  সাথে। এসময় তারা বলেন, ‘ছবিটি খুবই ভালো লাগলো। ছবিটি টিজার এবং গানগুলো দেখেই মনে হয়েছে পুরো ছবিটা দেখার মতো। শুক্রবার ফ্রি থাকায় চলে এসেছি ভালোও লেগেছে অনেক। আসলেই সুন্দর ছবি। ’ 

দর্শকদের সাথে কথা বলে জানা যায়, ‘রোমন্টিকতা আর  আবেগে ভরপুর সিনেমার দৃশ্যগুলোও চোখ ধাঁধানো। পাহাড়ী ও সবুজ অরণ্যেঘেরা দৃশ্যগুলো পর্দার প্রেম রসায়নকে আরো উচ্চতায় নিয়ে গেছে। লাভলী ও মজনুর সংলাপগুলো ছিল অসাধারণ। ত্রিমুখী প্রেমের ছবিটি হৃদয়কে নাড়া দিয়েছে।’ প্রথম শো’তে উপস্থিত ছিলেন নির্মাতা বুলবুল বিশ্বাস। তিনি বলেছেন, ‘মাহিকে এত সুন্দর আগে কখনও লাগেনি। এই সিনেমায় তার উপস্থাপন ও অভিনয় খুবই ভালো লেগেছে। ঝকঝকে তকতকে একটি সিনেমা। প্রেমের গল্পের বাইরে এই সিনেমায় দুই বন্ধুর একটি গল্প দেখেছি, যা প্রশংসনীয়।’

সিনেমাটিতে আদর-মাহি-শিপনের সঙ্গে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমার নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম। দেশজুড়ে এটি পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। ছবিটির প্রশংসা পাচ্ছি- মাহিয়া মাহি

দেশের ৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মাহিয়া মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’। 

বাবু/জাহিদ






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy