আপাতত কমছে না জ্বালানি তেলের দাম : প্রতিমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে আপাতত দেশে জ্বালানি তেলের দাম

2022-10-07T21:03:32+00:00
2022-10-07T21:03:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আপাতত কমছে না জ্বালানি তেলের দাম : প্রতিমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৯:০৩ পিএম   (ভিজিট : ২৩২)
X


বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে আপাতত দেশে জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা নেই। তবে লোডশেডিং আগের চেয়ে কমেছে বলে দাবি করেছেন তিনি।

শুক্রবার রাজধানীতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

নসরুল হামিদ বলেন, তেল-গ্যাস আমদানির কোনো কমফোর্ট জোন পাচ্ছি না। এজন্য আপাতত দাম কমছে না। তবে লোডশেডিং কমেছে। এখন দিনে ৫০০ থেকে ৭০০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে।

গত ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিপর্যয় প্রসঙ্গে তিনি বলেন, কেন হঠাৎ জাতীয় গ্রিডে এ সমস্যা দেখা দিয়েছে সেটা চট করে বলা যাবে না। তদন্ত কমিটি কাজ করছে। তাদের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।

এ সময় প্রতিমন্ত্রী বিদ্যুতের সঞ্চালন ব্যবস্থাপনার আধুনিকায়নের বিষয়ে বলেন, বিশ্ব ব্যাংকের দীর্ঘসূত্রতা ও কোভিড পরিস্থিতির কারণে পিছিয়ে যায় বিদ্যুতের সঞ্চালন ব্যবস্থাপনার আধুনিকায়নের অনেক কাজ। এখনো বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তিসম্পন্ন নিরবচ্ছিন্ন গ্রিড পেতে আরও প্রায় দুই বছরের মতো সময় লাগবে বলে জানান তিনি।

নসরুল হামিদ বলেন, সরকার ধাপে ধাপে কাজ করছে। এ ছাড়া সরকার নবায়নযোগ্য জ্বালানি যেমন সোলার বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ থেকে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার সুযোগ নিয়ে কাজ করছে সরকার।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy