পুতিনের জন্মদিনের উপহার ট্রাক্টর!

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭০তম জন্মদিন ছিল চলতি মাসের ৭ তারিখে। আর এ জন্মদিনে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর

2022-10-08T09:50:35+00:00
2022-10-08T09:50:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পুতিনের জন্মদিনের উপহার ট্রাক্টর!
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৯:৫০ এএম   (ভিজিট : ১৯৩)
X


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭০তম জন্মদিন ছিল চলতি মাসের ৭ তারিখে। আর এ জন্মদিনে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর কাছ থেকে পেয়েছেন একটি অন্যরকম উপহার।

শুক্রবার তার জন্মদিন উপলক্ষে একটি ট্রাক্টর উপহার দিয়েছেন লুকাশেঙ্কো। বিবিসি ও মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

এদিন বেশ কয়েকটি সাবেক সোভিয়েত দেশের নেতারা সেন্ট পিটার্সবাগের জার আমলের কন্সটান্টিন প্যালেসে জড়ো হয়েছেন। সেখানেই লুকাশেঙ্কো ট্রাক্টরের একটি সনদ পুতিনের হাতে তুলে দেন।

জানা যায়, সোভিয়েত শাসনামল থেকে বেলারুশের শিল্পখাতের গর্ব ট্রাক্টর। প্রায় তিন দশক ধরে সাবেক সোভিয়েত দেশ বেলারুশের ক্ষমতায় রয়েছেন লুকাশেঙ্কো। সাংবাদিকদের তিনি বলেছেন, পুতিনকে যে ধরনের ট্রাক্টর দিয়েছেন তেমন একটি তিনি নিজেও বাগানে ব্যবহার করেন।

এই উপহার পাওয়ার পর রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতিক্রিয়া কী ছিল তা জানা যায়নি। উপহার দেওয়ার বিষয়টি লুকাশেঙ্কোর কার্যালয় থেকে জানানো হয়েছে।

টেলিভিশনে প্রচারিত বৈঠকে দেওয়া পুতিনের ভাষণে এই উপহারের কথা উল্লেখ ছিল না। ভাষণে তিনি কথা বলেছেন সাবেক সোভিয়েত দেশগুলোর সংঘাত সমাধানের উপায়ের প্রয়োজনীয়তার বিষয়ে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পুতিনের এবারের জন্মদিন ছিল একেবারেই সাদামাটা। কারণ বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে।

রাশিয়ার গণমাধ্যম মস্কো টাইমস জানিয়েছে, অন্য সময় পুতিন তার জন্মদিন পালন করেন বিদেশে ঘুরতে যাওয়ার মাধ্যমে। তাছাড়া জন্মদিনে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুর সঙ্গে সাইবেরিয়ার পাহাড়ে চড়তে যান বা সেলিব্রেটিদের নিয়ে হকি খেলেন।

তবে এবারের জন্মদিনটি তিনি পালন করছেন কাজের মধ্যে। নিজের জন্মদিনের দিন সেন্ট পিটার্সবার্গে একটি আন্তর্জাতিক বৈঠকে ছিলেন তিনি।

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy