মহরাষ্ট্রে বাসে আগুন, নিহত ১১

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের মহারাষ্ট্রর নাশিকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৮ জন।শনিবার (৮ অক্টোবর)

2022-10-08T10:21:24+00:00
2022-10-08T10:21:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মহরাষ্ট্রে বাসে আগুন, নিহত ১১
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ১০:২১ এএম   (ভিজিট : ২৩২)

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রর নাশিকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৮ জন।

শনিবার (৮ অক্টোবর) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নাশিকের ঔরঙ্গাবাদ রোডে ভোর ৫টা ১৫ মিনিটের দিকে ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষের পর আগুন ধরে যায়।  

নাশিকের ডেপুটি পুলিশ কমিশনার অমল তাম্বে বলেন,  নিহতদের অধিকাংশই স্লিপার কোচের যাত্রী । আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ নিয়ে তদন্ত চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।  

দুর্ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে  ।

সূত্র: এনডিটিভি

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy