রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮৪

নিজস্ব প্রতিবেদক :

রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৮৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (৭ অক্টোবর) সকাল

2022-10-08T10:49:23+00:00
2022-10-08T10:49:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮৪
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ১০:৪৯ এএম   (ভিজিট : ২৪০)
X


রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৮৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৭ অক্টোবর) সকাল ছয়টা থেকে শনিবার (৮ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ১ হাজার ২৪২ ইয়াবা, ২ কেজি ২২৭ গ্রাম গাঁজা, ১১০ পুরিয়া হেরোইন, ৪৫৮ বিদেশি মদ, ১৮০ বোতল ফেনসিডিল ও ৬০০৫ ক্যান বিয়ার জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাবু/এসএম





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy