টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

ক্রিকেটে ভারত-বাংলাদেশ লড়াই মানেই এখন অন্যরকম উত্তেজনা। সেটা ছেলেদের ক্রিকেট হোক কিংবা মেয়েদের। নারী এশিয়া কাপে আজ সেই

2022-10-08T13:26:09+00:00
2022-10-08T13:26:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ১:২৬ পিএম   (ভিজিট : ৩০১)
X

ক্রিকেটে ভারত-বাংলাদেশ লড়াই মানেই এখন অন্যরকম উত্তেজনা। সেটা ছেলেদের ক্রিকেট হোক কিংবা মেয়েদের। নারী এশিয়া কাপে আজ সেই ভারতের মুখোমুখি বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত। অর্থাৎ নিগার সুলতানার দল প্রথমে বোলিং করবে।

এই ম্যাচে ভারত বিশ্রাম দিয়েছে তাদের নিয়মিত অধিনায়ক হারমানপ্রিত কাউরকে। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন স্মৃতি মান্ধানা।

বাংলাদেশ এবারের এশিয়া কাপে তিন ম্যাচ খেলে দুটিতে জিতেছে। আছে পয়েন্ট তালিকার চার নম্বরে। চার ম্যাচে ৩ জয় নিয়ে শীর্ষে ভারত।

বাংলাদেশ একাদশ
মুর্শিদা খাতুন, ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটরক্ষক), রিতু মনি, লতা মন্ডল, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, সালমা খাতুন, ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা।

ভারতীয় একাদশ
স্মৃতি মান্ধানা (অধিনায়ক), শেফালি ভার্মা, এস মেঘানা, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), কিরন নাভগিরে, পুজা ভ্রাস্ত্রাকার, দীপ্তি শর্মা, স্নেহ রানা, রানুকা সিং, রাজেশ্বরী গাওয়াকঁদ।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy