ইরাকে তুরস্কের ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরাকে উত্তরাঞ্চলে জেলিকান এলাকায় অবস্থিত তুরস্কের ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা হয়েছে।দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কুর্দি গ্যারিলাদের দমনে স্থাপিত ওই

2022-10-09T11:56:57+00:00
2022-10-09T11:56:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইরাকে তুরস্কের ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ অক্টোবর, ২০২২, ১১:৫৬ এএম   (ভিজিট : ২৩১)
X


ইরাকে উত্তরাঞ্চলে জেলিকান এলাকায় অবস্থিত তুরস্কের ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কুর্দি গ্যারিলাদের দমনে স্থাপিত ওই তুর্কি সামরিক ঘাঁটিতে স্থানীয় সময় শনিবার তিনটি রকেট হামলা হয়েছে।খবর স্পুটনিক নিউজের।

এর মধ্যে দুইটি গিয়ে সামরিক ঘাঁটিতে এবং অপরটি ৬ কিলোমিটার দূরে বাশিকা নামে একটি গ্রামে গিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

এ ঘাঁটি থেকে সম্প্রতি কুর্দিস্তান ওয়ার্কারর্স পার্টির (পিকেকে) বিভিন্ন অবস্থানে বিমান ও স্থল হামলা চালিয়েছে তুরস্ক। ধরণা করা হচ্ছে, এসব হামলার প্রতিশোধ নিতেই পিকেকের গ্যারিলারা এ হামলা চালিয়েছে।

উল্লেখ্য, ১৯৮৪ সাল থেকে পিকেকের সঙ্গে সংঘাতে জড়ায় তুরস্ক। ২০১৫ সাল থেকে তুরস্ত এ অভিযান আরও জোরদার করে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy