উপ-নির্বাচনে আগ্নেয়াস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গাইবান্ধা-৫ শূন্য আসনে উপ-নির্বাচন আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১১ অক্টোবর ভোর ৬টা থেকে ১৪ অক্টোবর

2022-10-09T17:47:51+00:00
2022-10-09T17:47:51+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
গাইবান্ধা-৫ আসন
উপ-নির্বাচনে আগ্নেয়াস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ অক্টোবর, ২০২২, ৫:৪৭ পিএম   (ভিজিট : ২০৮)
X

গাইবান্ধা-৫ শূন্য আসনে উপ-নির্বাচন আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১১ অক্টোবর ভোর ৬টা থেকে ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত লাইসেন্সধারীদের মাধ্যমে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, আগামী ১২ অক্টোবর একাদশ জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ নির্বাচনী এলাকায় শূন্য আসনের নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এ বিভাগের রাজনৈতিক অধি-শাখা-৬ এর জারি করা পরিপত্রের অনুচ্ছেদ নং-১৫ এর নির্দেশনা মোতাবেক আইনের ক্ষমতাবলে সরকার নিচের আদেশ জারি করল,

‘১১ অক্টোবর ভোর ৬টা থেকে ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের মাধ্যমে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।’ যারা এ আদেশ লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy