ভূমিধসে সিকিম-শিলিগুড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারী বৃষ্টিতে ভূমিধসের কারণে সিকিম ও পশ্চিমবঙ্গের শিলিগুড়ির মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন অংশে গাড়ির

2022-10-09T18:59:38+00:00
2022-10-09T18:59:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূমিধসে সিকিম-শিলিগুড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ অক্টোবর, ২০২২, ৬:৫৯ পিএম   (ভিজিট : ২৩১)
X

ভারী বৃষ্টিতে ভূমিধসের কারণে সিকিম ও পশ্চিমবঙ্গের শিলিগুড়ির মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন অংশে গাড়ির জট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা।

জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাতে দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, পশ্চিম সিকিমের রাংপো ও সিংতামের মধ্যবর্তী এলাকায় ন্যাশনাল হাইওয়ের ওপর দুটি পৃথক স্থানে বিশাল আকারের পাথর আটকে রয়েছে। পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সিংতাম থেকে গ্যাংটক যাওয়ার পথ বন্ধ রয়েছে বলেও জানান তিনি। ওই কর্মকর্তা জানান, সড়ক পরিষ্কার করতে এবং যানজট সরিয়ে তা চালু করতে পুরো দিন লেগে যাবে।

শিলিগুড়িগামী পর্যটকদের সেন্ট্রাল পেন্দম অথবা পাকিয়ংয়ের পথ ধরে যেতে বলা হয়েছে বলেও জানান তিনি।

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy