৩-১ গেম পয়েন্টে লাটভিয়াকে হারিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে অনুষ্ঠানরত ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনুর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ লাটভিয়াকে হারিয়েছে। সপ্তম রাউন্ডের খেলায় রোববার

2022-10-09T19:03:54+00:00
2022-10-09T19:03:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৩-১ গেম পয়েন্টে লাটভিয়াকে হারিয়েছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ অক্টোবর, ২০২২, ৭:০৩ পিএম   (ভিজিট : ২৭০)
X

আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে অনুষ্ঠানরত ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনুর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ লাটভিয়াকে হারিয়েছে। সপ্তম রাউন্ডের খেলায় রোববার বাংলাদেশ ৩-১ গেম পয়েন্টে লাটভিয়াকে হারিয়েছে। বাংলাদেশ দল ৭ খেলায় ৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে।

সপ্তম রাউন্ডের খেলায় বাংলাদেশের পক্ষে জান্নাতুল ফেরদৌসী ও ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় যথাক্রমে লাটভিয়ার স্পিংগিস জেভগেনিজস ও এডামোভিকস আলেকসিজকে পরাজিত করেন। ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও মো. সাজিদুল হক যথাক্রমে লাটভিয়ার জাজাকিনস আর্টজোমস ও মাকলাকোভা নাউমির সঙ্গে ড্র করেন।

নবম রাউন্ডে বাংলাদেশ জর্জিয়ার সঙ্গে খেলছে। ফিদে ট্রেইনার আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল বাংলাদেশ দলের নন প্লেয়িং ক্যাপ্টেন ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy