ইসলামাবাদে বহুতল শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বহুতল সেন্টোরাস শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির অগ্নিনির্বাপণ বিভাগের কর্মীরা প্রায় দুই ঘণ্টার

2022-10-09T21:37:12+00:00
2022-10-09T21:43:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইসলামাবাদে বহুতল শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ অক্টোবর, ২০২২, ৯:৩৭ পিএম  আপডেট: ০৯.১০.২০২২ ৯:৪৩ পিএম  (ভিজিট : ২০৫)
X

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বহুতল সেন্টোরাস শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির অগ্নিনির্বাপণ বিভাগের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে অগ্নিকাণ্ডের এই ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত কোনও কিছু জানা যায়নি বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

ইসলামাবাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বলেছে, রোববার ইসলামাবাদের সেন্টোরাস শপিং মলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সিডিএর চেয়ারম্যান ও ইসলামাবাদের প্রধান কমিশনার ক্যাপ্টেন মোহাম্মদ উসমান ইউনিস বলেছেন, ফায়ার ব্রিগেড, পাকিস্তান নৌবাহিনী, পাকিস্তান বিমান বাহিনী এবং উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে।

ইসলামাবাদের উপ-কমিশনার ইরফান নওয়াজ মেমন বলেছেন, অগ্নিকাণ্ডের পর অবকাঠামোগত সক্ষমতা সম্পর্কে তদন্তকারী দলের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সেন্টোরাস শপিং মল এবং এর আশপাশের আবাসিক টাওয়ারগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে ইসলামাবাদ পুলিশের প্রধান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা ও উদ্ধারকারী দলের সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ বলছে, উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযানে সহায়তার জন্য একটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।

পুলিশের কর্মকর্তারা বলেছেন, শপিং মলের ভেতরের আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং কোনও দোকানের ক্ষয়ক্ষতি হয়নি। যদিও শপিং মলের বাইরের অংশে এখনও আগুন জ্বলছে। তবে এই আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।অগ্নিকাণ্ডের এই ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, সুপরিচিত এই ব্যবসা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যাতে কারও প্রাণহানি না হয় সেই প্রার্থনা করছি। হতাহতদের আর্থিক ক্ষতির ঘোষণা দিয়েছেন তিনি।

সূত্র: ডন

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy