জমজ সন্তানের মা হলেন অভিনেত্রী নয়নতারা

বিনোদন ডেস্ক

বিনোদন

লক্ষ্মীপূজোর দিন সুখবর শোনালেন ভারতের দক্ষিণি চলচ্চিত্র পরিচালক ভিগনেশ শিবান। যমজ পুত্র সন্তানের বাবা-মা হলেন তিনি ও তার

2022-10-10T12:42:56+00:00
2022-10-10T12:42:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জমজ সন্তানের মা হলেন অভিনেত্রী নয়নতারা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ১২:৪২ পিএম   (ভিজিট : ২৫৭)
X

লক্ষ্মীপূজোর দিন সুখবর শোনালেন ভারতের দক্ষিণি চলচ্চিত্র পরিচালক ভিগনেশ শিবান। যমজ পুত্র সন্তানের বাবা-মা হলেন তিনি ও তার স্ত্রী অভিনেত্রী নয়নতারা। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সারোগেসির মাধ্যমে বাবা-মা হয়েছেন তারা। টুইটারে সকলকে চমকে দিয়ে সন্তান জন্মের সুখবর শেয়ার করেছেন পরিচালক ভিগনেশ। শুধু তাই নয় ছেলেদের প্রথম ঝলকও প্রকাশ্যে এনেছেন ভিগনেশ।

টুইটারে তিনি লেখেন, ‘নয়ন এবং আমি আম্মা আর আপ্পা হলাম। যমজ পুত্র সন্তান এসেছে আমাদের ঘরে। আমাদের সমস্ত প্রার্থনা, আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ এবং যা কিছু ভালো তা একসঙ্গে মিলিত হয়ে আমাদের জন্য আশীর্বাদ হিসাবে এসেছে এই দুই সন্তান। আপনাদের সবার আশীর্বাদ চাই।’

উল্লেখ্য, ভারতের দক্ষিণী সিনেমার পরিচালক বিগনেশ শিবানের সঙ্গে ‘লেডি সুপারস্টার’ নয়নতারার অর্ধযুগের প্রেম। সেই প্রেমকে পূর্ণতা এ বছরের জুনে সাত পাকে বাঁধা পড়েন তারা। তামিলনাড়ুর মহাবালিপুরমের এক হোটেলে এই জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেই বিয়ের চার মাসের মাথায় তাদের ঘর আলোকিত করে জন্ম নিলো জমজ সন্তান।

সূত্র : জুম টিভি ও হিন্দুস্তান টাইমস। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy