৮ মাস আগেই বিচ্ছেদ হয়েছে শাকিব-বুবলির!

বিনোদন ডেস্ক

বিনোদন

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী দুজনই তাদের বিয়ে ও সন্তান শেহজাদ খান বীরের কথা স্বীকার করেছেন

2022-10-10T12:59:04+00:00
2022-10-10T12:59:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৮ মাস আগেই বিচ্ছেদ হয়েছে শাকিব-বুবলির!
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ১২:৫৯ পিএম   (ভিজিট : ২৯৮)
X


চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী দুজনই তাদের বিয়ে ও সন্তান শেহজাদ খান বীরের কথা স্বীকার করেছেন সম্প্রতি। এবার জানা গেল, ৮ মাস আগেই বিচ্ছেদ হয়েছে তাদের।

যেকোনো দিন তারা বিষয়টি নিয়ে জনসমক্ষে আসতে পারেন। শাকিব খান ও বুবলির ঘনিষ্ঠ একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

শাকিব খান-বুবলির বিয়ের তারিখ ছিল ২০১৮ সালের ২০ জুলাই। আর ২০২০ সালের ২১ মার্চ বুবলী মা হয়েছেন যুক্তরার্ষ্ট্রেও নিউইয়র্ক লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে।

তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, ২০২১ সাল থেকেই শাকিব খান ও বুবলির মধ্যে বিবাদ শুরু। সে বছর ১৮ ফেব্রুয়ারি 'লিডার, আমিই বাংলাদেশ' সিনেমার সাইনিং অনুষ্ঠানে দুজন মুখোমুখি হলেও কেউ কারও সঙ্গে কথা পর্যন্ত বলেননি। তারপরেও সিনেমার শুটিং করেছেন।

এর আগে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব অপুর সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়।

শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। বিচ্ছেদের পর থেকে তাদের ছেলে জয় মায়ের সঙ্গে থাকে। এদিকে অপু-বুবলির পর শাকিবের সঙ্গে অন্য নায়িকার প্রেমের গুঞ্জনও রটেছে মিডিয়াতে।  

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy