মা হারালেন অভিনেত্রী ঈশিতা

বিনোদন ডেস্ক

বিনোদন

ছোট পর্দার অভিনেত্রী ও লেখিকা রুমানা রশীদ ঈশিতার মা জাহানার খান নদী আর নেই। সোমবার (১০ অক্টোবর) ভোর

2022-10-10T13:05:04+00:00
2022-10-10T13:05:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মা হারালেন অভিনেত্রী ঈশিতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ১:০৫ পিএম   (ভিজিট : ৪১২)
X


ছোট পর্দার অভিনেত্রী ও লেখিকা রুমানা রশীদ ঈশিতার মা জাহানার খান নদী আর নেই। সোমবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উত্তরার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রুমানা রশীদ ঈশিতার মা হারানোর খবর নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।

জানা গেছে, দীর্ঘ প্রায় ৩ বছর ধরে ঈশিতার মা মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন। তার সুস্থতার জন্য চেষ্টার কমতি ছিল না। তবে শেষ রক্ষা আর হলো না। সাভারে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

ঈশিতার মাতৃবিয়োগের খবরে বিনোদন অঙ্গনে নেমেছে শোকের ছায়া। অভিনয়শিল্পী, প্রযোজক, নির্মাতাসহ বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত অনেকেই সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঈশিতার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy