সরকারি সফরে সৌদি গেলেন বিমান বাহিনী প্রধান

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সরকারি সফরে সৌদি আরব গেছেন। সৌদি বিমান বাহিনীর

2022-10-10T15:15:14+00:00
2022-10-10T15:15:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরকারি সফরে সৌদি গেলেন বিমান বাহিনী প্রধান
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৩:১৫ পিএম   (ভিজিট : ২৫৬)
X

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সরকারি সফরে সৌদি আরব গেছেন। সৌদি বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল তুর্কি বিন বান্দার বিন আবদুল আজিজের আমন্ত্রণে তিনজন সফরসঙ্গীসহ রোববার (৯ অক্টোবর) এ সফরে গেছেন তিনি।

সোমবার (১০ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সৌদিতে অবস্থানকালে চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রুয়াইলি এবং রাজকীয় সৌদি বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল তুর্কি বিন বান্দার বিন আবদুল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ আব্দুল হান্নান। সাক্ষাতকালে তারা দুই দেশের বিমান বাহিনীর মধ্যকার পেশাগত এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কিং আব্দুল্লাহ এয়ার বেসসহ বিভিন্ন উড্ডয়ন প্রতিষ্ঠান, স্থাপনা ও যন্ত্রপাতি পরিদর্শন করবেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy