বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন অপু বিশ্বাস

বুলেটিন নিউজ ডেস্ক

বিনোদন

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এবার তিনি দুর্গাপূজার পুরো সময়টা ছিলেন কলকাতায়। এ উৎসব আনন্দের মধ্যে আবারও

2022-10-10T15:27:24+00:00
2022-10-10T15:27:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন অপু বিশ্বাস
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৩:২৭ পিএম   (ভিজিট : ২৫৬)
X


ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এবার তিনি দুর্গাপূজার পুরো সময়টা ছিলেন কলকাতায়। এ উৎসব আনন্দের মধ্যে আবারও গুঞ্জন তাকে নিয়ে। এর কারণ অবশ্য তিনি নিজেই। অপু নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দিন কয়েক আগে তিনটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে তার সিঁথিতে সিঁদুর দেখা যাচ্ছে।

কলকাতায় পূজা উদযাপনের সময় সিঁদুর খেলায় অংশ নিয়েছিলেন অপু। ঠিক সে সময় দেওয়া কিছু টিভি সাক্ষাৎকারেও তার সিঁথিতে সিঁদুর দেখা গেছে। আর এ কারণেই শুরু হয়েছে গুঞ্জন, ‘তবে কি ফের বিয়ে করেছেন অপু বিশ্বাস!’

শুধু তাই নয় ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস বাংলা তো ‘শাকিব খানের সঙ্গে ডিভোর্সের পরও বিজয়াতে অপুর সিঁথিতে সিঁদুর, ফের লুকিয়ে বিয়ে?’ শিরোনামে সংবাদও প্রকাশ করে ৬ অক্টোবর।

তবে এসব গুঞ্জন উড়িয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রোববার রাতে অপু বিশ্বাস লেখেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল, আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সঙ্গে থাকুন।’

বাবু/এসএম





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy