বঙ্গবন্ধু ও বাংলাদেশ ওতপ্রোতভাবে জড়িত : শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ— এই দুটি নাম ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশকে জানতে হলে আমাদের

2022-10-10T20:40:06+00:00
2022-10-10T20:40:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বঙ্গবন্ধু ও বাংলাদেশ ওতপ্রোতভাবে জড়িত : শিল্পমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৮:৪০ পিএম   (ভিজিট : ২০৮)
X

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ— এই দুটি নাম ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশকে জানতে হলে আমাদের অবশ্যই বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, লাল-সবুজের পতাকা পেয়েছি।

সোমবার (১০ অক্টোবর ) রাজধানীর তেজগাঁও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রধান কার্যালয়ে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা ও বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশের সব স্তরের সরকারি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জানানোর জন্যই এ উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থা।

তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, জীবনাচার, রাজনৈতিক দর্শন, নেতৃত্বগুণ, দেশপ্রেমসহ সার্বিক কর্মকাণ্ড এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার সুযোগ সৃষ্টির জন্য বিসিকের উদ্যোগে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। এ কর্নারের মাধ্যমে বিসিকের এক হাজার ৭০০ জন কর্মকর্তা ও কর্মচারী এবং বিসিকের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে সক্ষম হবেন।

বিসিক ভবনে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘জনকের ডাকে জাতির মুক্তি’ শিরোনামে শিল্পকর্ম করা হয়েছে। বিভিন্ন আলোকচিত্রে বঙ্গবন্ধুকে তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু, বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তি জীবন, রাষ্ট্র পরিচালনা সব পর্যায়ের ফটোবায়োগ্রাফি দিয়ে কেন্দ্রটি সাজানো হয়েছে। এ ছাড়া সাল অনুযায়ী বঙ্গবন্ধুর জীবন-বৃত্তান্ত ছবির মাধ্যমে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। এখানে স্থান পেয়েছে স্বাধীনতা ঘোষণাপত্রসহ এই সংক্রান্ত বিভিন্ন দুর্লভ দলিল, দেশি-বিদেশি পত্রিকায় মুক্তিযুদ্ধ সময়কার প্রকাশিত সংবাদের ছবি ও আলোকচিত্র। আরও রয়েছে বঙ্গবন্ধুর হাতে লেখা বেশ কিছু চিঠি, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুবিষয়ক বিভিন্ন বই।

শিল্পমন্ত্রী বিসিক কর্মকর্তা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিসিক কর্মকর্তা সমিতির নবনির্বাচিত সভাপতি অখিল রঞ্জন তরফদার ও মহাসচিব জি এম রব্বানি তালুকদারসহ অন্যান্য প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান।

অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, মধ্যম আয়ের বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে পৌঁছাতে হলে চতুর্থ শিল্প বিপ্লবকে কাজে লাগাতে হবে, বেকার সমস্যার সমাধান করতে হবে এবং সামাজিক বৈষম্য দূর করতে হবে। পরিবেশের ভারসাম্য বজায় রেখে দেশের শিল্প খাতের সম্প্রসারণের মাধ্যমে একটি শিল্পোন্নত বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শিল্পোন্নত দেশ গড়ার লক্ষেই বঙ্গবন্ধু ১৯৫৭ সালে ইপসিক অর্থাৎ আজকের বিসিকের গোড়াপত্তন করেন। বঙ্গবন্ধুর হাতে গড়া এই বিসিক তাঁর চেতনাকে লালন করে সারা দেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

শিল্পসচিব বলেন, বিসিক ভবনে স্থায়ী বঙ্গবন্ধু কর্নার স্থাপন করায় আমি বিসিকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের মানুষের জন্য বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন।  আমরা গড়ে তুলব বঙ্গবন্ধুর আদর্শে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা। এই বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শকে প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চালিত করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশে শিল্পায়ন করতে হবে। দেশে ব্যাপক কর্মস্থানের ব্যবস্থা করতে হবে, বেকারত্ব দূর করতে হবে। তাহলে অচিরেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

বাবু/এসআর






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy