১৫ অক্টোবর ঢাকা সফরে আসছেন ব্রুনাইয়ের সুলতান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া আগামী ১৫ অক্টোবর ঢাকা সফরে আসছেন

2022-10-10T21:02:56+00:00
2022-10-10T21:02:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৫ অক্টোবর ঢাকা সফরে আসছেন ব্রুনাইয়ের সুলতান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৯:০২ পিএম   (ভিজিট : ২১৮)
X

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া আগামী ১৫ অক্টোবর ঢাকা সফরে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রুনাইয়ের সুলতানের আসার কথা ছিল ১৪ অক্টোবর। এখন তারিখ পরিবর্তন হয়ে হয়েছে। তিনি ১৫ অক্টোবর আসবেন। আমাদের রাষ্ট্রপতির আমন্ত্রণে তিনি আসছেন। ঢাকা-ব্রুনাই ফ্লাইট চালু হওয়ার বিষয়ে কেবিনেটের অনুমোদন পাওয়া গেছে। এ বিষয়ে মঙ্গলবার (১১ অক্টোবর) আমি সংবাদ সম্মেলন করব। তখন বিস্তারিত তথ্য জানাব।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তরা বলছেন, ব্রুনাইয়ের সুলতানের ঢাকা সফরে দেশটির সঙ্গে পাঁচটির মতো চুক্তি ও সমঝোতা স্মারক সই পারে। জ্বালানি খাত, জনশক্তি রপ্তানি, আকাশপথে সরাসরি যোগাযোগসহ আরও দু-একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। এর মধ্যে একটি নবায়ন হবে।

সুলতানের সফর সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা বলেন, সুলতানের সফরে আমরা চাইব কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই করতে। এর মধ্যে শ্রমবাজার সংক্রান্ত একটি সমঝোতা, সরাসরি বিমান চলাচলে চুক্তি, জ্বালানি নিয়ে আগের সমঝোতার নবায়ন হতে পারে। এ ছাড়া আরও দু-একটি এমওইউ হতে পারে।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy