চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগেও খেলতে পারছেন না আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে

2022-10-11T00:58:52+00:00
2022-10-11T00:58:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে গেলেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ১২:৫৮ এএম   (ভিজিট : ২০০)
X

বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগেও খেলতে পারছেন না আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি।

চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ৯০ মিনিট না খেলেই মাঠ ছাড়তে হয়েছিল মেসিকে। পিএসজি কোচ ক্রিস্তফর গালতিয়ের তখন অবশ্য জানিয়েছিলের ক্লান্তির কারণেই সেদিন মেসি নিজেই মাঠ থেকে উঠে গিয়েছিলেন।

পরে অবশ্য ফরাসি লিগ ওয়ানে রাঁসের বিপক্ষেও খেলতে পারেননি মেসি। তখন পিএসজি কোচ মেসির চোটের কথা জানান। বলেছিলেন শনিবার না খেললেও রবিবার অনুশীলনে ফিরবেন লিও। রাঁসের বিপক্ষে মেসিকে ছাড়া গোল শূন্য ড্র করে পিএসজি। এবার জানা গেল, মাংশপেশির চোট নিয়ে বেনফিকার বিপক্ষের ফিরতি লেগেও মেসিকে বাইরেই থাকতে হচ্ছে।

নভেম্বরেই কাতারে শুরু হবে বিশ্বকাপ। তার আগে মেসির এমন চোটের খবরে অনেক আর্জেন্টাইন ভক্তের কপালে ভাঁজ। হয়তো আলবিসেলেস্তাদের কোচ লিওনেল স্কালোনিও বেশ চিন্তাতেই আছেন।

চোটে পড়ার আগ পর্যন্ত জাতীয় দল আর্জেন্টিনা ও পিএসজির হয়ে দারুণ ছন্দে ছিলেন মেসি। ক্লাবের হয়ে ১৩ ম্যাচে মাঠে নেমে ৮ গোল করার পাশাপাশি করেছেন ৮টি অ্যাসিস্টও। আর আর্জেন্টিনার হয়ে শেষ তিন ম্যাচে মেসির গোল ৯টি।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy