বৃষ্টিতে শঙ্কায় বাংলাদেশের সেমিফাইনাল

স্পোর্টস ডেস্ক :

খেলাধুলা

এশিয়া কাপের সেমিফাইনালটা গতকালই নিশ্চিত করে ফেলতে পারত বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য হারে সেটা এখনো ঝুলে আছে।

2022-10-11T10:46:12+00:00
2022-10-11T10:46:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বৃষ্টিতে শঙ্কায় বাংলাদেশের সেমিফাইনাল
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ১০:৪৬ এএম   (ভিজিট : ২৩১)
X

এশিয়া কাপের সেমিফাইনালটা গতকালই নিশ্চিত করে ফেলতে পারত বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য হারে সেটা এখনো ঝুলে আছে। আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতলে অবশ্য নারী এশিয়া কাপের শেষ চার নিশ্চিতের কাজটা সেরে ফেলবে নিগার সুলতানার দল। তবে বাংলাদেশের সেই স্বপ্নে এবার আঘাত হেনেছে বৃষ্টি।

সেমিফাইনালের সমীকরণটা এমন ছিল, বাংলাদেশ জিতলে আজ সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে। এ ছাড়া আর যে কোনো ফলাফলে থাইল্যান্ড চলে যাবে শেষ চারে।

বাংলাদেশের জন্য সমীকরণটা কঠিন কিছু নয় আদৌ। নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ১৫তম দল, যারা কি-না এবারের এশিয়া কাপে জিতেছে মোটে একটি ম্যাচে, তাদেরকে নিজেদের মাঠে সহজেই হারানোর কথা নিগার সুলতানার দলের। 

তবে বাংলাদেশ দলের সেই সহজ কাজটাই কঠিন করে তুলছে বৃষ্টি। ম্যাচটা ভেসে গেলে যে সেমিফাইনালে আর খেলা হবে না নিগার সুলতানাদের! সকাল ৮টা ৩০ মিনিটে টস হওয়ার কথা। তবে ৯টা বেজে গেলেও বৃষ্টির কারণে টস হয়নি এখনো।  

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy