বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন

স্পোর্টস ডেস্ক :

খেলাধুলা

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজ মঙ্গলবার জিতলেই নিশ্চিত ছিল সেমিফাইনাল। তবে বাংলাদেশের সে পথটা আগলে দাঁড়াল বৃষ্টি। শঙ্কা

2022-10-11T11:50:56+00:00
2022-10-11T11:52:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নারী এশিয়া কাপ
বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ১১:৫০ এএম  আপডেট: ১১.১০.২০২২ ১১:৫২ এএম  (ভিজিট : ৩১৮৮)
X

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজ মঙ্গলবার জিতলেই নিশ্চিত ছিল সেমিফাইনাল। তবে বাংলাদেশের সে পথটা আগলে দাঁড়াল বৃষ্টি। শঙ্কা আগে থেকেই ছিল, গতকালও বৃষ্টি হয়েছে সিলেটে। বৃষ্টির শঙ্কা ছিল আজও, সে শঙ্কাটাই সত্যি হলো আজ। বৃষ্টির কারণে বাংলাদেশ-আমিরাতের ম্যাচের টসটাও হলো না। দুই ঘণ্টা অপেক্ষার পর পরিত্যক্তই হলো ম্যাচটা। তাতেই এশিয়া কাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের।

কিন্তু কপাল মন্দ হলে যা হয়! বৃষ্টির কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি এক ওভারও মাঠে গড়ালো না। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

এতেই স্বপ্ন ভেঙেছে বর্তমান চ্যাম্পিয়নদের। পয়েন্ট তালিকায় সেরা চারে থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে থাইল্যান্ডের।

টাইগ্রেসরা শেষ করলো ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে। সমান ম্যাচে আগেই ৬ পয়েন্ট ছিল এবারের আসরে পাকিস্তানকে হারিয়ে চমক দেখানো থাইল্যান্ডের। সেমির বাকি তিন দল ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কা।

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy