বিয়ে করেছি সুন্দরভাবে সংসার করার জন্য, বিচ্ছেদের জন্য নয় : বুবলী

বিনোদন ডেস্ক

বিনোদন

মঙ্গলবার (১১ অক্টোবর) একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।এ সময় বুবলী বলেন, আমার ও শাকিবের বিচ্ছেদের

2022-10-11T12:23:19+00:00
2022-10-11T12:23:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিয়ে করেছি সুন্দরভাবে সংসার করার জন্য, বিচ্ছেদের জন্য নয় : বুবলী
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ১২:২৩ পিএম   (ভিজিট : ২৬৬)
X

মঙ্গলবার (১১ অক্টোবর) একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

এ সময় বুবলী বলেন, আমার ও শাকিবের বিচ্ছেদের খবরটি গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত। যার কোনো ভিত্তি নেই। আমাদের মধ্যে বিচ্ছেদ হলে এখন কেন আমরা আমাদের বিয়ে আর সন্তানের বিষয়টি সামনে আনব? তাহলে তো আট মাস আগেই আনতাম।
শাকিব-বুবলীর বিয়ে এবং সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার মধ্যেই মিডিয়ায় জোর গুঞ্জন তাদের বিচ্ছেদও হয়ে গেছে। মিডিয়ায় গুঞ্জন ৮ মাস আগেই তাদের বিচ্ছেদ হয়ে গেছে। সামনে যে কোনো দিন তারা বিষয়টি নিয়ে মিডিয়ায় মুখ খুলতে পারেন!

এই নায়িকা আরও যোগ করেন, আমাদের সন্তানের বিষয়টি সামনে আনার পর থেকে নানা ভিত্তিহীন গুজব অনেকে সামনে এনে ব্যক্তিগত আক্রমণ করতে চাইছেন যা আসলে ঠিক নয়। আমরা বিয়ে করেছি, সন্তান পৃথিবীতে এসেছে সুন্দর একটি পরিবারের জন্য। সুন্দরভাবে সংসার করার জন্য, বিচ্ছেদের জন্য নয়। কাজেই এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই।

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন বলে জানান বুবলী। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর।

এর আগে ২০০৮ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার দুই শীর্ষ তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। তবে বিয়ের খবর টের পায়নি কেউ। ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভে সন্তান আব্রাহাম খান জয়সহ হাজির হন অপু। এরপর জানান, তিনি ও শাকিব বিবাহিত এবং এই সন্তান তাদেরই। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি বিচ্ছেদ হয় তাদের। শাকিব-অপুর সংসারে রয়েছে ৬ বছরের পুত্রসন্তান আব্রাম খান জয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy