নিত্যপণ্যের বাজারে কড়া নজরদারির নির্দেশ জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিত্যপণ্যের বাজারে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয়

2022-10-11T14:08:18+00:00
2022-10-11T14:11:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নিত্যপণ্যের বাজারে কড়া নজরদারির নির্দেশ জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ২:০৮ পিএম  আপডেট: ১১.১০.২০২২ ২:১১ পিএম  (ভিজিট : ২৩০)
X

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিত্যপণ্যের বাজারে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।

সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ১ শতাংশ উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, একা বাংলাদেশের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব।

অসাধু ব্যবসায়ীরা এ দুরবস্থার সুযোগে নিত্যপণ্য মজুত করছে বলেও মন্তব্য করেন তিনি। পণ্য সরবরাহের পথে কোনো রকম বাধা দেয়ার চেষ্টা করা হলে সরকার তা সহ্য করবে না বলেও জানান মন্ত্রী।

সভায় ৭ হাজার ১৮ কোটি ৭৩ লাখ টাকার ৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একেনেক। এর মধ্যে রয়েছে সরকারি অর্থায়নে ৪ হাজার ৩৬২ কোটি ৬৩ লাখ টাকা, বৈদেশিক অর্থায়নে ২ হাজার ৩৮৬ কোটি ৪৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ২৬৯ কোটি ৬২ লাখ টাকার প্রকল্প।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy