আর্জেন্টিনার পতাকার রঙে সাজানো বিমানে চড়ে কাতারে যাবেন মেসিরা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

লিওনেল মেসি সম্প্রতি ঘোষণাই দিয়ে দিয়েছেন, কাতারেই নিজের শেষ বিশ্বকাপটা খেলে ফেলবেন তিনি। সেই বিশ্বকাপের আগে অবশ্য তার

2022-10-11T17:25:46+00:00
2022-10-11T17:25:46+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনার পতাকার রঙে সাজানো বিমানে চড়ে কাতারে যাবেন মেসিরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৫:২৫ পিএম   (ভিজিট : ২২৮)
X

লিওনেল মেসি সম্প্রতি ঘোষণাই দিয়ে দিয়েছেন, কাতারেই নিজের শেষ বিশ্বকাপটা খেলে ফেলবেন তিনি। সেই বিশ্বকাপের আগে অবশ্য তার দল আর্জেন্টিনা আছে আগুনে ফর্মে। টানা ৩৫ ম্যাচ আর শেষ তিন বছর হারেনি দলটি, যে কারণে বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবেও ধরা হচ্ছে তাদের। কাতার বিশ্বকাপে তাই ৩৬ বছরের খরা কাটানোর লক্ষ্যেই যাবেন মেসিরা। 

মেসিদের সেই যাত্রার জন্য যে বিমান ঠিক করা হয়েছে, সেটাকে সাজানো হয়েছে বিশেষ এক সাজে। আর্জেন্টিনার পতাকার রঙে সাজানো হয়েছে সেটি। আছে লিওনেল মেসি-আনহেল ডি মারিয়াদের ছবিও।

এয়ার বাস এ৩৩০-২০০ মডেলের একটি বিমানে করে কাতার বিশ্বকাপে খেলতে যাবেন মেসিরা। সেই বিমানে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আঁকিয়েছে তাদের অধিনায়ক মেসির ছবি। আছে কোপা আমেরিকা জয়ের অন্যতম দুই কুশীলব আনহেল ডি মারিয়া আর রদ্রিগো ডি পলের ছবিও, যদিও প্রথমবারের মতো বিশ্বকাপের ঝাঁজটা টের পাবেন ডি পল। এখানেই শেষ নয়, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের লোগোও আঁকা আছে বিমানটিতে।

বিশেষ সেই বিমানের গায়ে লেখা আছে একটি স্লোগান– ‘একটা দল, একটা দেশ, একটা স্বপ্ন’। ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে আর্জেন্টিনা সবশেষ বিশ্বকাপ জিতেছিল। এরপর একে একে কেটে গেছে ৩৬টি বছর। মাঝে দুবার বিশ্বকাপের ফাইনাল খেললেও শিরোপা ওঠেনি দলটির ট্রফিকেসে। সেই খরাই এবার ঘোচাতে চাইবে আলবিসেলেস্তেরা।

কাতার বিশ্বকাপে সি গ্রুপে আছে আর্জেন্টিনা। আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামবেন মেসির দল।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy