ঢাকার চলচ্চিত্রে যখন মন্দাভাবে কেটে দর্শক দোলায় সময় গড়াতে লাগলো ঠিক তখন ‘ঢালিউডের কিং’ নামে খ্যাত শাকিব খান ঝড়ো এক কুন্ডলীতে আটকে পড়েছেন। তাঁর রকেট গতির ক্যারিয়ার বাঁক নিয়েছে কেবল প্রেম, বিয়ে লুকোচুরিতে।
অপু বিশ্বাস ও শবনম বুবলিকে নিয়ে নাটকীয়তার পর এবার উঠতি নায়িকা পূজা চেরিকে নিয়ে তাঁর বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। শাকিব খানের প্রথম ঘরের সন্তান আব্রাম খানের জন্মদিন অপুকে নিয়ে উদযাপন করার সময়ে হঠাৎ করেই শবনম বুবলি নিজের প্রেগন্যান্ট হওয়ার ছবি পোষ্ট করে তোলপাড় ফেলে দেয়। মঙ্গলবার আবার অপু বিশ্বাসের জন্মদিনে ছড়িয়ে পড়ে শাকিব খানের তৃতীয় বিয়ের খবর।
সিনেপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে ‘শাকিব খান পূজা চেরি গত মাসের কোন এক সময়ে বিয়ে করেছেন। সরকারী অনুদানের ছবি গলুই তে এক সাথে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে তাদের দুজনের মধ্যে দারুণ সখ্যতা তৈরী হয়। শাকিবকে পেতে পূজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলেও খবর বের হয়। গত মাসের ২২ তারিখে তাদের বিয়ে সম্পন্ন হয়’
এ বিষয়ে বাংলাদেশ বুলেটিনের পক্ষ থেকে পূজা চেরিকে এসএমএস পাঠানো হলেও তিনি কোন জবাব দেননি। এর কিছুপর পূজা ফেসবুকে একটি পোস্ট করে জানান, তাকে নিয়ে মিথ্যা গুজব সৃষ্টি করা হচ্ছে তবে শাকিব খানের সাথে বিয়ে হয়েছে কী না এ বিষয়ে নির্দিষ্টভাবে কিছুই উল্লেখ করেননি।
তবে আরেকটি সূত্রে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়। পূজা বলেন, ‘যারা এসব বলছেন তারা আগে প্রমাণ দিক। প্রমাণ ছাড়া কেন এসব কথা বলছে? আমি নিজেও বুঝতে পারছি না কেন এসব কথা আসছে। বিষয়টি নিয়ে আমিও খুব বিরক্ত। এমন কিছু হয়ে থাকলে সময় হলে বলব। এ নিয়ে এখন আর কিছু মন্তব্য করতে চাচ্ছি না। তবে এটুকু বলতে চাই যে, একটি দল আমার পিছনে লেগে আছে। যেহেতু শুটিংয়ে আছি বিষয়টি নিয়ে কথা বলে চরিত্র থেকে বের হতে চাই না। সময় হলে সব বলব।’
জানা যায়, গলুইয়ে শাকিব খান অভিনয় করেছেন ‘লালু’ চরিত্রে। আর পূজা চেরি ‘মালা’ চরিত্রে। নিজ হাতে মালা পরানোর জন্য জমিদার নানার সাবধান বাণী সত্ত্বেও প্রায় লুকিয়ে শাকিবের বাড়িতে আসে মালা বা রাজকন্যারূপী পূজা চেরি। শাকিবের মায়ের গলায় সে মালা পরিয়ে দেয় কিন্তু মা এবার চায় শাকিব তাকে বাড়ির বউ হিসেবে নিয়ে আসুক! মালা এগিয়ে যায় লালুর দিকে। বলা হচ্ছে, ‘গলুই’ ছবির মধ্যবয়সী যুবকের সাথে কিশোরীর প্রেম রোমাঞ্চকে বাস্তবে রূপ দিলেন তারা।
এদিকে, এই ঘটনা নিয়ে তারা এখনো কেউই খোলাসা করেননি। এর আগেও অপু বিশ্বাস এবং বুবলী দুজনই শাকিবের সাথে সম্পর্ক বা বিয়ের বিষয়ে গুজন বলে উড়িয়ে দিয়েছিলেন। তখন তারা সাংবাদিকদের দায়ী করে জোর গলায় বলেছেন, এসবই মিথ্যা এবং তাদের ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করার একটি পন্থা। অথচ শেষ বেলায় দুইজনই চোখে জল নিয়ে মিডিয়ার সামনে এসে দাঁড়াতে হয়েছে।
বাবু/জেএম