সাউথ আফ্রিকার বিপক্ষে হেসেখেলেই জিতল ভারত

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ টানা দুই জয়ে নিজেদের করে নিয়েছে ভারত। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার জয়ের পর, দ্বিতীয়টায়

2022-10-11T21:24:22+00:00
2022-10-11T21:24:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাউথ আফ্রিকার বিপক্ষে হেসেখেলেই জিতল ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৯:২৪ পিএম   (ভিজিট : ২০৪)
X

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ টানা দুই জয়ে নিজেদের করে নিয়েছে ভারত। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার জয়ের পর, দ্বিতীয়টায় জয় পায় ভারত। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। ভারতের দারুণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ৯৯ রানে অলআউট করেছিল ভারত। শত রানের টার্গেটে খেলতে নেমে ১৯.১ বলেই জয় তুলেন শিখর ধাওয়ানের দল।

৭ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। অধিনায়ক শিখর ধাওয়ান ৮ রানে আউট হলেও শুভমান গিল ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। শুরুতে ব্যাট করতে নেমেই ধুঁকতে ধুঁকতে থাকে দক্ষিণ আফ্রিকা, থামে ৯৯ রানে। এই সংস্করণে ভারতের বিপক্ষে এটি তাদের সর্বনিম্ন স্কোর, সব মিলিয়ে দলটির চতুর্থ সর্বনিম্ন।

এই বছরে দ্বিতীয়বার একশর নিচে গুটিয়ে গেল প্রোটিয়ারা। গত জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় থমকে গিয়েছিল ৮৩ রানে। ভারতের বিপক্ষে তাদের আগের সর্বনিম্ন ছিল ১১৭, সেই ১৯৯৯ সালে নাইরোবির জিমখানা মাঠে চার দলের এলজি কাপে।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy