সৈয়দ ফয়জুল করিমের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই সৈয়দ ফয়জুল করিমের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। মানি

2022-10-11T23:28:04+00:00
2022-10-11T23:28:04+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সৈয়দ ফয়জুল করিমের ব্যাংক হিসাব তলব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ১১:২৮ পিএম   (ভিজিট : ২৬০)
X

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই সৈয়দ ফয়জুল করিমের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার সব ধরনের হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিএফআইইউ সংশ্লিষ্ট এক কর্মকর্তা  এ তথ্য নিশ্চিত করেছেন। বিএফআইইউ থেকে ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে ফয়জুল করিমের নামে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে তা জানাতে বলা হয়েছে। পাশাপাশি অ্যাকাউন্টে শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী, জমা স্থিতি ও কেওয়াইসিসহ বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে।

কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলে সে তথ্যও জানাতে বলা হয়েছে। চিঠি পাওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে অ্যাকাউন্টে লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে ব্যাংকগুলোকে বলা হয়েছে। বিএফআইউর চিঠিতে তার জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে ১৯৭২ সালের ৩ জানুয়ারি। তার পিতা প্রয়াত সৈয়দ মো. ফজলুল করিম ও মা মোসাম্মৎ আলমতাজ বেগম। তার পিতা ফজলুল করিম চরমোনাই পীর ছিলেন।

সাধারণত কারও বিরুদ্ধে অর্থপাচার, মানি লন্ডারিংসহ কোনো অস্বাভাবিক লেনদেনের অভিযোগ পেলে তা যাচাই-বাছাই করতে বিএফআইইউ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করে থাকে। আবার অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী অথবা অন্য সরকারি সংস্থার প্রয়োজনেও তথ্য নিয়ে থাকে।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy