ফিলিস্তিনি যোদ্ধাদের গুলিতে ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের এক সেনাসদস্যকে গুলি করে হত্যা করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। মঙ্গলবার (১১ অক্টোবর) ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একটি অবৈধ

2022-10-12T11:00:19+00:00
2022-10-12T11:01:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফিলিস্তিনি যোদ্ধাদের গুলিতে ইসরায়েলি সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ১১:০০ এএম  আপডেট: ১২.১০.২০২২ ১১:০১ এএম  (ভিজিট : ২০৯)
X

ইসরায়েলের এক সেনাসদস্যকে গুলি করে হত্যা করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। মঙ্গলবার (১১ অক্টোবর) ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একটি অবৈধ বসতির কাছে ইসরায়েলি ওই সৈন্যকে গুলি করে হত্যা করা হয়। এ নিয়ে গত কয়েকদিনের মধ্যে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর ওপর দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটল। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ‘পশ্চিম তীরের শাভেই শোমরন এলাকায় একটি গাড়িতে করে এসে দুই হামলাকারী গুলি চালালে’ ওই সৈন্য নিহত হয় বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। নিহত ওই ইসরায়েলি সৈনিকের নাম ইডো বারুখ। তার বয়স ২১ বছর।

আলজাজিরা বলছে, পশ্চিম তীরের অবৈধ ওই ইসরায়েলি বসতিতে হামলা চালানোর দাবি করেছে লায়ন্স ডেন নামে ফিলিস্তিনি যোদ্ধাদের একটি গ্রুপ। সাম্প্রতিক মাসগুলোতে এই গ্রুপটি সৃষ্টি হয়। লায়ন্স ডেন বলছে, ‘আমরা নাবলুসের পশ্চিমে দেইর শরাফ এলাকায় দখলদার (ইসরায়েলি) সৈন্যদের লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানোর ঘোষণা দিচ্ছি।’

মঙ্গলবার যেখানে হামলা হয়েছে সেটি ফিলিস্তিনি দুই শহর নাবলুস এবং জেনিনের মাঝখানে অবস্থিত। ইসরায়েলি শহরগুলোতে রাস্তায় একের পর এক আক্রমণের পর ইসরায়েল এই এলাকায় ছয় মাসেরও বেশি সময় ধরে তীব্র সেনা অনুপ্রবেশ ঘটিয়েছে। মঙ্গলবারের ঘটনার পর দেওয়া বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, যারা হামলা চালিয়েছে তাদের খুঁজছে সেনারা। বার্তাসংস্থা এএফপি জানায়, ওই এলাকায় ইসরায়েলি বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যানবাহনে তল্লাশি করা হচ্ছে।

টুইটারে দেওয়া এক বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ ‘সন্ত্রাসী এবং তাকে সাহায্যকারীদের আটকের’  প্রতিশ্রুতি দিয়েছেন। দিন দু’য়েক আগে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের একটি শরণার্থী শিবিরের কাছে ফিলিস্তিনিদের সঙ্গে গোলাগুলির সময় এক ইসরায়েলি সেনা নিহত এবং দু’জন আহত হয়। আহত দু’জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়।

ইসরায়েলি বাহিনী অভিযুক্ত বন্দুকধারীর সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে। তবে পুলিশ ওই বন্দুকধারীকে শহরের ২২ বছর বয়সী ফিলিস্তিনি বাসিন্দা হিসেবে চিহ্নিত করেছে। ওই ঘটনার পর থেকে ইসরায়েলি বাহিনী শরণার্থী শিবিরের প্রবেশপথ বন্ধ করে দিয়েছে এবং জাতিসংঘ বলেছে, সোমবার সেখানকার স্কুলগুলো বন্ধ ছিল।

বাবু/জেএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy