মাটি খুঁড়ে পাওয়া গেছে ২৬০টি প্রাচীন স্বর্ণমুদ্রা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রায় চারশ বছরেরও পুরোনো একটির বাড়ির রান্না ঘরের মাটি খুঁড়ে পাওয়া গেছে ২৬০টিরও বেশি প্রাচীন স্বর্ণমুদ্রা। এর দাম

2022-10-12T11:04:05+00:00
2022-10-12T11:04:05+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মাটি খুঁড়ে পাওয়া গেছে ২৬০টি প্রাচীন স্বর্ণমুদ্রা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ১১:০৪ এএম   (ভিজিট : ২০১)
X

প্রায় চারশ বছরেরও পুরোনো একটির বাড়ির রান্না ঘরের মাটি খুঁড়ে পাওয়া গেছে ২৬০টিরও বেশি প্রাচীন স্বর্ণমুদ্রা। এর দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ কোটি টাকা। ইংল্যান্ডের পূর্ব ইয়র্কশায়ারের একটি বাড়ির রান্নাঘরের মেঝে থেকে স্বর্ণমুদ্রাগুলো পাওয়া যায়। সম্প্রতি নিলামে তোলা হয় সেই মহামূল্যবান মুদ্রাগুলো।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্বর্ণমুদ্রাগুলো ১৬১০ থেকে ১৭২৭ সালের মধ্যে তৈরি। এগুলো ফার্নলে-মাইস্টার নামের এক পরিবারের সম্পত্তি। দীর্ঘদিন ধরেই ওই পরিবার বাল্টিক অঞ্চলে ব্যবসা করছে। 

তারা আরও জানান, জোসেফ ফার্নলে ও সারা মাইস্টার নামের এক দম্পতির বিয়ে হয় ১৬৯৪ সালে। ১৭২৫ সালে মৃত্যু হয় জোসেফের। ১৭৪৫ সালে মারা যান সারা। তারাই কোনো এক সময়ে নিজেদের রান্নাঘরে ওই স্বর্ণমুদ্রাগুলো লুকিয়ে রেখেছিলেন। তাদের মৃত্যুর কিছু দিন পর বংশ লোপ পায়।

নিলামকারী সংস্থার দাবি, প্রত্যাশার থেকে তিন গুণেরও বেশি দাম উঠেছে মুদ্রাগুলোর। মোহরগুলোর সঙ্গে ইংল্যান্ডের ইতিহাস জড়িয়ে রয়েছে বলেই এত দাম উঠেছে।

বাবু/জেএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy