সংসদের ২০তম অধিবেশন শুরু ৩০ অক্টোবর

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

চলমান একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হচ্ছে ৩০ অক্টোবর (রোববার)। ওইদিন বিকেল সাড়ে ৪টায় ঢাকার শেরে বাংলা

2022-10-12T16:07:21+00:00
2022-10-12T16:07:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংসদের ২০তম অধিবেশন শুরু ৩০ অক্টোবর
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ৪:০৭ পিএম   (ভিজিট : ২২৮)
X


চলমান একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হচ্ছে ৩০ অক্টোবর (রোববার)। ওইদিন বিকেল সাড়ে ৪টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হবে।

বুধবার (১২ অক্টোবর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন তিনি।

একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ১ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy