আলিয়া ভাটের মতো দেখতে মেয়েটি কে?

স্পোর্টস ডেস্ক

বিনোদন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের মতো দেখতে একটি মেয়েকে দেখে নেটিজেনরা চমকে উঠেছেন। সম্প্রতি নেটমাধ্যমে একটি ভিডিওতে দেখা

2022-10-12T18:01:46+00:00
2022-10-12T18:01:46+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আলিয়া ভাটের মতো দেখতে মেয়েটি কে?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ৬:০১ পিএম   (ভিজিট : ২২৫)
X

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের মতো দেখতে একটি মেয়েকে দেখে নেটিজেনরা চমকে উঠেছেন। সম্প্রতি নেটমাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় অবিকল আলিয়ার মতো দেখতে মেয়েটিকে।

খোলা চুল, চোখে কাজল, গালে টোল, মুখের হাসি আর ভঙ্গিমা সবই কিছুই মিলে যাচ্ছে আলিয়ার সঙ্গে। কিন্তু ভিডিওতে কথা বলা মেয়েটি আসলে আলিয়া নন। তার নাম রোশনি সোনি। তিনি ভারতের বেঙ্গালুরুর বাসিন্দা। আলিয়ার অভিনয়ের দারুণ ভক্ত তিনি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, অবিকল আলিয়ার সাজপোশাক নকল করায় সম্প্রতি রোশনিকে ঘিরে নেটমাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। কখনও গাঙ্গুবাঈয়ের ভূমিকায়, ‌আবার কখনও ‘গাল্লি বয়’-এর সাফিনা— এর ভূমিকায় আলিয়া সেজে রোশনির অভিনয় করে মন কেড়েছেন নেটাগরিকদের। শুধু মুখের মিল নয়, হাসিও তার আলিয়ার মতো। কেউ কেউ রোশনিকে আলিয়ার ছোট বোন বলেও মন্তব্য করেছেন।

বলিউড অভিনেত্রী আলিয়া এখন প্রথম সন্তানের অপেক্ষায়। সদ্য মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছিল আলিয়ার সাধের অনুষ্ঠান। হাসিমুখে দারুণ সেজেগুজে ক্যামেরাবন্দি হয়েছিলেন হবু মা। তারই মাঝে ‘আলিয়ার বোনের’ এই ভিডিও নেটজুড়ে বেশ শোরগোল ফেলেছে।

উল্লেখ্য, আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি বক্স অফিসে বাজিমাত করেছে। ‘হার্ট অব স্টোন’ সিনেমা দিয়ে অচিরেই হলিউডে অভিষেক হবে এ নায়িকার।

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy