হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী রবি চৌধুরী

বিনোদন ডেস্ক

বিনোদন

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। বুধবার (১২ অক্টোবর)

2022-10-12T19:57:13+00:00
2022-10-12T19:59:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী রবি চৌধুরী
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ৭:৫৭ পিএম  আপডেট: ১২.১০.২০২২ ৭:৫৯ পিএম  (ভিজিট : ২৩৬)
X

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেন রবি। সেখানে তাকে হাসপাতালের পোশাকে বেডে বসে থাকতে দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার জন্য দোয়া করবেন।’

ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হলেন এই সংগীতকার তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, নব্বই দশকের জনপ্রিয় গায়ক রবি চৌধুরী। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথা-সুরও করে থাকেন তিনি। ক্যাসেট, সিডি, রেডিও, টেলিভিশন, সিনেমা, নাটক প্রভৃতি মাধ্যমে তার জনপ্রিয় গানের সংখ্যা অনেক। অন্যদের জন্যও বানিয়েছেন প্রচুর গান।

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy