জোড়া উইকেট নিয়ে বাংলাদেশকে আশা দিলেন হাসান মাহমুদ
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ১১:১৪ এএম (ভিজিট : ৩২০)

X
বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান যেন উইকেটে জমেই গিয়েছিলেন। তাতে ১৭৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েও বড় ব্যবধানে হারার শঙ্কা মাথাচাড়া দিয়ে উঠছিল বাংলাদেশ শিবিরে। সেই শঙ্কা থেকে মুক্তি দিয়ে বাংলাদেশকে আশাই দেখালেন হাসান মাহমুদ। বাবরকে ফেরানোর ওভারেই তুলে নিয়েছেন আরও একটি উইকেট।
টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ লিটন দাস আর সাকিব আল হাসানের ফিফটিতে ১৭৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় পাকিস্তানকে। জবাবে শুরু থেকেই বাবর আর রিজওয়ান ছিলেন বেশ স্থিতধী। ১০ ওভার শেষেই দলটা তুলে ফেলে ৭৩ রান। শেষ দশ ওভারে দলটির দরকার পড়ে ১০১ রান।
-বাবু/এ.এস