গাইবান্ধায় নির্বাচন বন্ধে হঠকারি কিছু করেনি কমিশন : সিইসি

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধে হঠকারি কিছু করেনি কমিশন। অনিয়ম দেখায়

2022-10-13T15:23:09+00:00
2022-10-13T15:23:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাইবান্ধায় নির্বাচন বন্ধে হঠকারি কিছু করেনি কমিশন : সিইসি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৩:২৩ পিএম   (ভিজিট : ২২৪)
X


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধে হঠকারি কিছু করেনি কমিশন। অনিয়ম দেখায় নির্বাচন বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে বেলা আড়াইটার দিকে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন কমিশন চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে। নিবিড় পর্যবেক্ষণ করেই নির্বাচন বন্ধ করা হয়েছে। ওবায়দুল কাদের যদি ইসির সাথে বসে নির্বাচন দেখতেন, তিনিও বুঝতেন। প্রভাব বিস্তার ও ভোট দিয়ে দেয়াসহ নানা অনিয়ম ৫০ কেন্দ্রে ভোট বন্ধ হয়েছিল।

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বন্ধে তদন্ত কমিটি গঠন করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন সিইসি হাবিবুল আউয়াল।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy