বিয়ের পিঁড়িতে সিদ্ধার্থ-কিয়ারা

বিনোদন ডেস্ক

বিনোদন

সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদবানি আগামী বছরের এপ্রিলে বিয়ে করছেন বলে গুঞ্জন রয়েছে। এ গুঞ্জন নিয়ে এ বার

2022-10-14T11:59:54+00:00
2022-10-14T11:59:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিয়ের পিঁড়িতে সিদ্ধার্থ-কিয়ারা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ১১:৫৯ এএম   (ভিজিট : ২৬৩)
X

সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদবানি আগামী বছরের এপ্রিলে বিয়ে করছেন বলে গুঞ্জন রয়েছে। এ গুঞ্জন নিয়ে এ বার মুখ খুললেন সিদ্ধার্থ। 

সিদ্ধার্থ জানিয়েছেন, কিয়ারার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন, বিয়ে নিয়ে গুজব, কোনোটাই এখন আর তাকে প্রভাবিত করে না। যদি সত্যিই কিয়ারার সঙ্গে তার বিয়ের তোড়জোড় শুরু হয়, তবে সেই খবর চেপে রাখা মুশকিল। আমি জানি, আজ না হয় কাল, এটা জানাজানি হয়ে যাবেই। লুকিয়ে রাখা যাবে না। 

তবে গুজবে কান না দিলেও একটি বিষয়ে সিদ্ধার্থ অত্যন্ত বিরক্ত।  তিনি বলেছেন, একটাই জিনিস আমার খারাপ লাগে। তা হলো যখন-তখন না বলে ছবি তোলা। রাস্তাঘাটে হাঁটতে চলতে যে কোনো সময় দেখি ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ওঠে। এটা ব্যক্তিগত পরিসরে নাক গলানো ছাড়া আর কিছুই নয়। 

সিদ্ধার্থ এ-ও জানিয়েছেন, তিনি চরিত্রগত ভাবে একটু চুপচাপ। ব্যক্তিগত জীবনের ঘটনাপ্রবাহ তিনি গোপনে রাখতেই ভালবাসেন। 

সিদ্ধার্থের সঙ্গে কিয়ারার সম্পর্ক নিয়ে বলিউডে বহুদিন ধরেই গুঞ্জন রয়েছে। ২০১৮ সালে লাস্ট স্টোরির সেটে প্রথম দেখা হয়েছিল সিদ্ধার্থ আর কিয়ারার। তারপর শেরশাহতে তাদের রোম্যান্সে স্পষ্ট দেখা গিয়েছিল জুটির রসায়ন। 

বাবু/এসআর











Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy