বারইয়ারহাট পৌরসভার মেয়রসহ গুলিবিদ্ধ ৩

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসীদের হামলায় বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।শুক্রবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার

2022-10-14T16:00:24+00:00
2022-10-14T16:44:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বারইয়ারহাট পৌরসভার মেয়রসহ গুলিবিদ্ধ ৩
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৪:০০ পিএম  আপডেট: ১৪.১০.২০২২ ৪:৪৪ পিএম  (ভিজিট : ২৬৮)
X

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসীদের হামলায় বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের মুহুরি প্রকল্প এলাকায় সন্ত্রাসীরা মেয়রকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। ওই সময় মেয়রসহ গুলিবিদ্ধ হন সঙ্গে থাকা আওয়ামী লীগ নেতা অশোক সেন ও যুবলীগ নেতা শহীদ খান দুখু।

স্থানীয়রা জানান, ফেনী মুহুরি নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের দ্বন্দ্ব মীমাংসা করতে গিয়ে গুলিবিদ্ধ হন মেয়রসহ তিনজন।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, মেয়র রেজাউল করিম খোকন গুলিবিদ্ধ হয়েছেন বলে আমি শুনেছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনার বিস্তারিত জেনে এরপর জানাতে পারব।


বাবু/এসআর











Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy