বিশ্বকাপ দলে জায়গা পেলেন ফাখর জামান

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

কিউইদের মাটিতে ত্রিদেশীয় সিরিজে জেতার পরেও শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে পরিবর্তন আনলো পাকিস্তান। যদিও পরিবর্তনটি কিছুটা অদ্ভুত,

2022-10-14T20:38:48+00:00
2022-10-14T20:38:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ দলে জায়গা পেলেন ফাখর জামান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৮:৩৮ পিএম   (ভিজিট : ২৩২)
X

কিউইদের মাটিতে ত্রিদেশীয় সিরিজে জেতার পরেও শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে পরিবর্তন আনলো পাকিস্তান। যদিও পরিবর্তনটি কিছুটা অদ্ভুত, লেগ স্পিনার উসমান কাদিরের বদলে দলে জায়গা পেয়েছেন ফাখর জামান।

ডান হাতের বুড়ো আঙুলে চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন উসমান। আর তাতে কপাল খুলেছে অভিজ্ঞ ব্যাটার ফখর জামানের। তবে টুর্নামেন্ট থেকে একদম বাদ পড়ে যাননি লেগ স্পিনার উসমান। দলের সাথে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকবেন তিনি।

গেল মাসের এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান ফখর। তবে ইনজুরির কারণে দল থেকে একদম ছিটকে যাননি তারকা ব্যাটার। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের রিজার্ভ খেলোয়াড়দের তালিকায় নাম ছিল এ ব্যাটারের।

পিসিবির সূত্র অনুযায়ী, নির্বাচকরা পাকিস্তানের ব্যাটিংকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছেন। ২৩ অক্টোবর মেলবোর্নে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। 

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy