বিশ্বকাপ দলে চমক দিয়ে সৌম্য-শরিফুল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

গত কয়েকদিন ধরেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল, বাংলাদেশের বিশ্বকাপ দলে পরিবর্তন আসতে যাচ্ছে। অবশেষে সে গুঞ্জনকে সত্যি বানালো বাংলাদেশ

2022-10-14T20:56:27+00:00
2022-10-14T22:39:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ দলে চমক দিয়ে সৌম্য-শরিফুল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৮:৫৬ পিএম  আপডেট: ১৪.১০.২০২২ ১০:৩৯ পিএম  (ভিজিট : ২৮২)
X

গত কয়েকদিন ধরেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল, বাংলাদেশের বিশ্বকাপ দলে পরিবর্তন আসতে যাচ্ছে। অবশেষে সে গুঞ্জনকে সত্যি বানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে সৌম্য সরকার এবং শরিফুল ইসলাম জায়গা করে নিলেন  টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। আগের ঘোষিত স্কোয়াড থেকে থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

দীর্ঘ তিন বছর পর চলতি বছরের এশিয়া কাপে লাল-সবুজ জার্সি গায়ে জড়িয়েছিলেন সাব্বির। তবে সুযোগ পেয়েও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি ডানহাতি এ ব্যাটার। একই সমস্যা সাইফউদ্দিনেরও। ইনজুরি কাটিয়ে দলে ফিরে এখন প্ররযন্ত তেমন কনো পারফর্ম করতে পারেননি টাইগারদের এ পেস অলরাউন্ডার। তাই বিশ্বকাপের ঠিক আগে কপাল পুড়ল এই দুই ক্রিকেটার। শুক্রবার রাতে বিসিবি থেকে ই-মেইল করে সাংবাদিকদের এসব কথা জানানো হয়েছে।

এদিকে সাব্বির-সাইফউদ্দিনের অফফর্মের সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন শরিফুল-সৌম্য। বিশ্বকাপ দলের স্ট্যান্ডবাই হিসবে থেকে ত্রিদেশীয় সিরিজে পারফর্ম করেছেন দুজনই। এবার তাতে ভাগ্যও খুললো।

পুরো ত্রিদেশীয় সিরিজে বল হাতে ম্রিয়মান বাংলাদেশের হয়ে বেশ ভালো লড়েছেন শরিফুল। ৩ ম্যাচে ২ উইকেটের পাশাপাশি বল হাতে ছিলেন তুলনামূলক মিতব্যয়ী। খুব আহামরি পারফর্ম করেননি সৌম্য। ব্যাট হাতে ২ ম্যাচে ২৭ রানের পাশাপাশি নিয়েছেন ১ উইকেট। তাবে মারকুটে ব্যাটারের ইন্টেন্ট পছন্দ হয়েছে ম্যানেজমেন্টের। তাই শেষ মুহূর্তে দলে টানা হল ২৯ বর্ষী ব্যাটারকে।

বিশ্বকাপের মূলপর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে শনিবার (১৫ অক্টোবর) ব্রিজবেনে পৌঁছাবে বাংলাদেশ দল। আগামী ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটি খেলবে টাইগাররা। ২৪ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক ও সহ-অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, এবাদত হোসেন।

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy