বিশ্বকাপ দলে জাযগা পেলেন মোহাম্মদ শামি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ইনজুরির কারণে অনেক আগেই ছিটকে গিয়েছিলেন ভারতের তারকা পেসার জাসপ্রীত বুমরাহ। এবার তার বদলি হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয়

2022-10-14T21:09:05+00:00
2022-10-14T21:09:05+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ দলে জাযগা পেলেন মোহাম্মদ শামি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৯:০৯ পিএম   (ভিজিট : ২৩৫)
X

ইনজুরির কারণে অনেক আগেই ছিটকে গিয়েছিলেন ভারতের তারকা পেসার জাসপ্রীত বুমরাহ। এবার তার বদলি হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার মোহাম্মদ শামি। শুক্রবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। 

বিজ্ঞপ্তিতে তারা লিখেছে, 'ভারতীয় পুরুষব দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে বুমরাহর পরিবর্তে খেলবেন শামি। অল-ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জাসপ্রিত বুমরাহর বদলি হিসেবে মোহাম্মদ শামির নাম দিয়েছে। শামি অস্ট্রেলিয়া পৌঁছেছেন এবং প্রস্তুতি ম্যাচের আগে ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেবেন।'

তবে শামি ছাড়াও মোহাম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুরও ব্যাকআপ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে থাকবেন সেখানে। খুব শীঘ্রই এ দুই পেসার অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দিবেন।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পান্ত (উইকেট-রক্ষক), দিনেশ কার্তিক (উইকেট-রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দন  অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, আরশদীপ সিং, মোহাম্মদ শামি।

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy