আমরা মেসিকে সম্মান জানাতে চাই

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে চলে যাওয়ার পর কেটে গেছে একটা বছর। পিএসজির সঙ্গে তার চুক্তির আর এক বছর

2022-10-15T13:00:11+00:00
2022-10-15T13:00:11+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আমরা মেসিকে সম্মান জানাতে চাই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ১:০০ পিএম   (ভিজিট : ২৬০)
X

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে চলে যাওয়ার পর কেটে গেছে একটা বছর। পিএসজির সঙ্গে তার চুক্তির আর এক বছর বাকি থাকায় তার বার্সেলোনায় ফেরা নিয়েও চলছে বিস্তর আলোচনা। সভাপতি হোয়ান লাপোর্তা, কোচ জাভি হার্নান্দেজরা অনেকবারই বলেছেন মেসির কথা। যার ফলে গুঞ্জনটা আরও জোরালো হচ্ছে ক্রমেই। এবার সভাপতি লাপোর্তা জানালেন, আগামী সোমবার মেসির সঙ্গে দেখা করবেন তিনি। 

গেল সপ্তাহে লাপোর্তা জানিয়েছিলেন, তাদের ইতিহাসের সেরা এই খেলোয়াড়ের ভাস্কর্য ন্যু ক্যাম্পের সামনে স্থাপন করার পরিকল্পনা আছে বার্সার। বলেছিলেন, ‘আমরা অবশ্যই মেসির একটা মূর্তি ন্যু ক্যাম্পের ঠিক বাইরে স্থাপন করতে চাই। ইয়োহান ক্রুইফের ভাস্কর্যের ঠিক পাশেই থাকবে সেটা। সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে, আমরা এটা নিয়ে কাজ করছি।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি আবারও ইঙ্গিত দিয়েছেন সে দিকে। তিনি বলেন, ‘আমরা মেসিকে সম্মান জানাতে চাই, সে ইতিহাসের সেরা খেলোয়াড়।’ 

এরপরই জানালেন আগামী সোমবার দেখা হওয়ার কথা। বললেন, ‘সোমবার তার সঙ্গে প্যারিসে দেখা হবে আমার।’ এরপর তিনি যা বললেন, সেটা আলোচনার জন্ম দিয়েছে বেশ। কথাটা ইঙ্গিত দিচ্ছে মেসিকে বার্সেলোনায় ফেরানোরও। তিনি বলেন, ‘আমি জানি মেসির কাছে বার্সেলোনা কী অর্থ বহন করে।’ বার্সার যুব দলের চৌকাঠ পেরিয়ে মূল দলে এসেছিলেন মেসি। ২০০৪ সালের ১৬ অক্টোবর নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিয়লের বিপক্ষে অভিষেক হয় তার। সেই ম্যাচের ৮২ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার ডেকোর পরিবর্তে তাকে মাঠে আনেন তৎকালীন কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ড। 

সেই ম্যাচের ১৮তম বর্ষপূর্তি আগামীকাল রোববার। সে কথাটা লাপোর্তা যে ভুলে যাননি, সেটাই মনে করিয়ে দিলেন সেই সাক্ষাৎকারে। বললেন, ‘রোববার মেসির প্রথম ম্যাচের ১৮তম বর্ষপূর্তি।’ সঙ্গে জানানও দিলেন যেন, মেসির কোনো কিছুই ভুলে যায়নি তার সাবেক দল, মনে রেখেছে ভালোভাবেই। শেষ কিছু দিনে মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন জোরালো হচ্ছে ক্রমেই। স্প্যানিশ সংবাদ মাধ্যমে গুঞ্জন, আগামী বছরের পহেলা জুলাই বার্সেলোনার জার্সি আবারও গায়ে চড়াবেন তিনি। তবে লাপোর্তা জানালেন, এখনই এইসব বিষয়ে কথা বলতে পারবেন না তিনি। জানালেন, ‘মেসি এখন পিএসজির খেলোয়াড়, আমাদের বিষয়টাকে সম্মান জানাতে হবে। আমরা এখন তার ফেরা নিয়ে কথা বলতে পারব না।’

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy