আরও বড় কিছু করার লক্ষ্য সৌরভ গাঙ্গুলীর

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন সৌরভ গাঙ্গুলী। আগামী ১৮ অক্টোবর মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ

2022-10-15T17:06:52+00:00
2022-10-15T17:09:38+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আরও বড় কিছু করার লক্ষ্য সৌরভ গাঙ্গুলীর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৫:০৬ পিএম  আপডেট: ১৫.১০.২০২২ ৫:০৯ পিএম  (ভিজিট : ৩৬২)
X


ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন সৌরভ গাঙ্গুলী। আগামী ১৮ অক্টোবর মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় সৌরভের বিদায় ঘোষণা করা হবে।

গাঙ্গুলীর জায়গায় বিসিসিআইর নতুন সভাপতি হচ্ছেন ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতের অলরাউন্ডার রজার বিনি। বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় বোর্ডের দায়িত্ব নেবেন ৬৭ বছর বয়সী বিনি।

দ্বিতীয় মেয়াদে সভাপতি হওয়ার দৌড় থেকে ছিটকে গিয়ে প্রথমবার মুখ খুললেন গাঙ্গুলী। ভারতের একটি বেসরকারি ব্যাংকের অনুষ্ঠানে গাঙ্গুলী সাংবাদিকদের বলেছেন, 'আমি ভারতের হয়ে খেলার পর, বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি হয়েছি। এরপর বিসিসিআইর সভাপতি হয়েছি। ভবিষ্যতে আরো বড় কিছু করব। তবে ক্রিকেট ক্যারিয়ারের ১৫ বছর আমার জীবনের সব থেকে ভালো সময়। কিন্তু সারা জীবন ধরে কেউ প্রশাসক থাকতে পারে না।'

ভবিষ্যতে কী করবেন-সেটি না বললেও আবার সব কিছু শূন্য থেকে করতে হবে বলে জানান গাঙ্গুলী, 'সবাই শেষটাই দেখে। কিন্তু বোঝার চেষ্টা করে না, আমাদের সবাইকে শূন্য থেকে শুরু করতে হয়। প্রশাসক হিসেবে হয়তো এখানেই ইতি। এখন হয়তো আমাকে নতুন ভূমিকায় দেখা যাবে। সেখানেও শূন্য থেকে শুরু করতে হবে।'

২০১৯ সাল থেকে বিসিসিআইর সভাপতির দায়িত্ব পালন করছেন গাঙ্গুলী। গত তিন বছরে নিজের সাফল্যের কথা বলতে গিয়ে গাঙ্গুলী বলেন, 'কোভিডের মতো দুঃসময়ে সফলভাবে আইপিএল আয়োজন করেছি আমরা। কমনওয়েলথ গেমসে ভারতের মহিলা ক্রিকেটদল রৌপ্য পেয়েছে। ভারতের পুরুষদল বিদেশের মাটিতে দুর্দান্ত সব সাফল্য পেয়েছে। ভারতীয় ক্রিকেটে একটা অন্য রকম শক্তি দেখা যাচ্ছে। ছোট ছোট লক্ষ্য নিয়ে এগিয়েছিলাম। লম্বা যাত্রায় সফল হতে হলে, ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হয়।'

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy