ব্রুনাইয়ের সুলতানের সম্মানে বঙ্গভবনে নৈশভোজ

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

রাষ্ট্রপতি আব্দুল হামিদ আজ সন্ধ্যায় বঙ্গভবনে সফররত ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজাদ্দিন ওয়াদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের সম্মানে

2022-10-15T23:08:57+00:00
2022-10-15T23:08:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ব্রুনাইয়ের সুলতানের সম্মানে বঙ্গভবনে নৈশভোজ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ১১:০৮ পিএম   (ভিজিট : ২৮৮)
X


রাষ্ট্রপতি আব্দুল হামিদ আজ সন্ধ্যায় বঙ্গভবনে সফররত ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজাদ্দিন ওয়াদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন সিনিয়র মন্ত্রী এবং রাজনীতিবিদ ভোজ সভায় যোগ দেন। এর আগে বঙ্গভবনের দরবার হলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুলতান বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি হামিদ একটি ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতি, ব্রুনাইয়ের সুলতান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ শিল্পকলা আয়োজিত প্রায় ২৫ মিনিটব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে কয়েকজন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ এবং উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তাগণ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

ব্রুনাই’র সুলতান প্রথমবারের মতো দু’দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় আসেন। হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

সুলতান এবং তার প্রায় ৪২ জন সফরসঙ্গীকে বহনকারি রাজকীয় ব্রুনাই এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট ২টা ২৪ মিনিটে হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সূত্র: বাসস

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy