ছয় দফা দাবিতে কমলাপুর রেলস্টেশনে শ্রমিকদের বিক্ষোভ

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

ছয় দফা দাবিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রেলের শ্রমিকরা। যদিও কমলাপুর

2022-10-16T14:41:07+00:00
2022-10-16T14:41:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছয় দফা দাবিতে কমলাপুর রেলস্টেশনে শ্রমিকদের বিক্ষোভ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ২:৪১ পিএম   (ভিজিট : ২৬৯)
X

ছয় দফা দাবিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রেলের শ্রমিকরা। যদিও কমলাপুর থেকে রেল চলাচল স্বাভাবিক আছে।

আন্দোলনকারীরা কমলাপুর রেলস্টেশনে এবং রেলওয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন ও কর্মকর্তাদের বাসভবনের সামনে তাদের দাবির পক্ষে নানারকম স্লোগান দিচ্ছেন।

রোববার (১৬ অক্টোবর) সকাল থেকে রেল শ্রমিকরা কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস। তিনি বলেন, বিক্ষোভ এখনও চলছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তবে রেল চলাচলে কোন বাঁধা সৃষ্ট হয়নি বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার।  

তিনি বলেন, এখনও কোন রেল অবরোধের মুখে পড়েনি। তবে স্টেশনের বাইরে আছি এখন। পরে বিস্তারিত জানাবো।

জানা গেছে, রেলওয়ে অস্থায়ী শ্রমিক পরিষদ (টিএলআর) ছয় দফা দাবি বাস্তবায়নের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। তাদের ডাকে সাধারণ রেলওয়ে শ্রমিকরাও এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে। সংগঠনটি বিক্ষোভ কর্মসূচি থেকে জানায়, দ্রুত তাদের দাবি বাস্তবায়ন করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

আন্দোলনকারীদের ছয় দফা দাবিগুলো হলো—

১. বাংলাদেশ রেলওয়েতে কর্মরত অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করতে হবে।

২. নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো ৪র্থ শ্রেণির কর্মচারীদের ৮ম শ্রেণি পাস বহাল রাখতে হবে।

৩. আউটসোর্সিং খাত বাতিল করে অস্থায়ী খাত চালু রাখতে হবে।

৪. কর্মচারীদের সব বকেয়া বেতন অতি দ্রুত পরিশোধ করতে হবে।

৫. অস্থায়ী কর্মচারীদের ক্ষমতার বলে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা যাবে না।

৬. রেলওয়েতে প্রচলিত আইনানুযায়ী দৈনিক ৮ ঘণ্টা ডিউটি নির্ধারণ করতে হবে এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে।
  
-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy