১০ ফিলিস্তিনিকে ইসরাইলের গুলি, দুজন সংকটাপন্ন

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে ১০ ফিলিস্তিনিকে গুরুতর আহত করেছে।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এদের মধ্যে দুজনের

2022-10-16T15:19:23+00:00
2022-10-16T15:33:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১০ ফিলিস্তিনিকে ইসরাইলের গুলি, দুজন সংকটাপন্ন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৩:১৯ পিএম  আপডেট: ১৬.১০.২০২২ ৩:৩৩ পিএম  (ভিজিট : ৩০৬)
X


অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে ১০ ফিলিস্তিনিকে গুরুতর আহত করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ইহুদিবাদী ইসরাইলের সেনারা পশ্চিমতীরের সালফিত শহরে ওই তাণ্ডব চালায়।

এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমতীরের সালফিত শহরে কারাবেত বানি-হাসান গ্রামে অভিযান চালাতে গিয়ে স্থানীয়দের ওপর অত্যাচার শুরু করে ইসরাইলি বাহিনী।

এ সময় এলাকার লোকজন এসবের প্রতিবাদ করলে ইসরাইলি বাহিনী গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলিবর্ষণ করতে থাকে।

এতে অন্তত ১০ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy