অভিনেত্রী বৈশালী ঠাক্করের ঝুলন্ত লাশ উদ্ধার

বিনোদন ডেস্ক

বিনোদন

টেলিভিশন অভিনেত্রী বৈশালী ঠাক্করের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ অক্টোবর) সকালে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের বাড়ি থেকে

2022-10-16T16:49:15+00:00
2022-10-16T16:49:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অভিনেত্রী বৈশালী ঠাক্করের ঝুলন্ত লাশ উদ্ধার
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৪:৪৯ পিএম   (ভিজিট : ২৭৬)
X


টেলিভিশন অভিনেত্রী বৈশালী ঠাক্করের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ অক্টোবর) সকালে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। তার বয়স হয়েছিল ৩০ বছর। ওয়ানইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

ইন্দোরের তেজাজি নগর থানা এলাকার সাইবাগ কলোনিতে থাকতেন বৈশালী। ইন্দোরের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তাতে প্রেমের সম্পর্কের চড়াই-উৎরাইয়ের কথা জানিয়েছেন। অভিনেত্রী কেনিয়ার চিকিৎসক অভিনন্দন সিংয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন। গত বছরের এপ্রিলে বাগদান সারেন তারা।

স্টার প্লাসের ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বৈশালী। এরপর ‘ইয়ে বাদা রাহা’, ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘শ্বশুরাল সিমর কা’, ‘সুপার সিস্টার’, ‘লাল ইশক’, ‘বিষ ও অমৃত’-এর মতো শোয়ে কাজ করেছেন তিনি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy