ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক :

জাতীয়

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৯০তম সাধারণ সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সম্মেলনে

2022-10-16T17:06:11+00:00
2022-10-16T17:06:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন আইজিপি
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৫:০৬ পিএম   (ভিজিট : ২২৭)
X


আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৯০তম সাধারণ সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সম্মেলনে চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আইজিপি। ভারতের নয়া দিল্লিতে এ সম্মেলন ১৮ থেকে ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

রোববার (১৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. শামীম হাসান।

ইন্টারপোলের ৯০তম সাধারণ সম্মেলনে আইজিপি ছাড়াও যাচ্ছেন আরও তিন পুলিশ কর্মকর্তা। তারা হলেন- পুলিশ সদরদপ্তরের ডিআইজি (অপারেশন্স) মো. হায়দার আলী খান, পুলিশ সদরদপ্তরের এআইজি (এনসিবি) মোহাম্মদ এহসান সাত্তার ও আইজিপির স্টাফ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন সরকার।

জানা যায়, সম্মেলনে ইন্টারপোলের ১৯৪টি দেশের পুলিশ প্রতিনিধিরা বর্তমান বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক ও আন্তরাষ্ট্রীয় অপরাধ পর্যবেক্ষণ, সহিংসতা, সন্ত্রাসবাদ, মানি লন্ডারিং, অর্গানাইজড ক্রাইম, সাইবার অপরাধ, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানিসহ নানা অপরাধসংক্রান্ত ডেটা ম্যানেজমেন্ট বিষয়ক নীতিমালা প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করবেন।

এ ছাড়া সম্মেলনে আন্তরাষ্ট্রীয় অপরাধ শনাক্ত ও দমন কৌশলে পারস্পরিক সহযোগিতা, পুলিশের সক্ষমতা বৃদ্ধি করাসহ চলমান ও ভবিষ্যতে উদ্ভূত অপরাধবিষয়ক নানা পরিস্থিতি ও সংকট নিরসনে করণীয় সম্পর্কে আলোচনা ও মতবিনিময় করা হবে।

গত বছর ইন্টারপোলের ৮৯তম সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয় তুরস্কে।

বাবু/এসএম






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy