পৃথ্বীরাজ এবার ধরা দিলেন ‘বর্ধরাজ মান্নার’ রূপে

বিনোদন ডেস্ক

বিনোদন

মালায়ালাম সুপারস্টার পৃথ্বীরাজ এবার ধরা দিলেন ‘বর্ধরাজ মান্নার’ রূপে। ‘কেজিএফ’-খ্যাত নির্মাতা প্রশান্ত নীলের মুক্তি প্রতীক্ষিত ‘সালার’ সিনেমায় এ

2022-10-16T17:21:25+00:00
2022-10-16T17:22:31+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
পৃথ্বীরাজ এবার ধরা দিলেন ‘বর্ধরাজ মান্নার’ রূপে
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৫:২১ পিএম  আপডেট: ১৬.১০.২০২২ ৫:২২ পিএম  (ভিজিট : ২০৮)
X

মালায়ালাম সুপারস্টার পৃথ্বীরাজ এবার ধরা দিলেন ‘বর্ধরাজ মান্নার’ রূপে। ‘কেজিএফ’-খ্যাত নির্মাতা প্রশান্ত নীলের মুক্তি প্রতীক্ষিত ‘সালার’ সিনেমায় এ চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটিতে প্রভাসের ‘সালার’ চরিত্রের পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ পৃথ্বীরাজের ‘মান্নার’ চরিত্রটিও— খোলাসা করলেন পরিচালক নিজেই।

রোববার (১৬ অক্টোবর) পৃথ্বীরাজের জন্মদিন উপলক্ষ্যে ‘বর্ধরাজ মান্নার’ চরিত্রের ফার্স্টলুক পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন পরিচালক নীল। নিজের সিনেমাতে দক্ষিণের দুই সুপারস্টারের সঙ্গে কাজের রোমাঞ্চকর অভিজ্ঞতাও ভাগাভাগি করে নেন নির্মাতা।

তিনি বলেন, “পৃথ্বীরাজের মতো সুপারস্টারকে সিনেমাতে পাওয়াটা খুবই আনন্দের। আমরা এরচেয়ে ভালো বর্ধরাজ মান্নার পেতে পারতাম না। সিনেমাতে তিনি যেভাবে তার চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন তা এককথায় দুর্দান্ত! এই সিনেমাতে তার উপস্থিতি সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। তার ভক্তরাও তাদের প্রিয় অভিনেতাকে এমন চরিত্রে অভিনয় করতে দেখে মুগ্ধ হবে। পৃথ্বীরাজ এবং প্রভাসের মতো দুই মহান অভিনেতাকে একসঙ্গে একই সিনেমাতে পরিচালনা করাটা ছিল একটা ‘বিস্ময়কর’ অভিজ্ঞতা।”

প্রসঙ্গত, হোম্বলস ফিল্মসের ব্যানারে ‘সালার’ সিনেমাতে প্রভাস, পৃথ্বীরাজ ছাড়াও অভিনয় করেছেন শ্রুতি হাসান, জগপতি বাবু, ঈশ্বরী রাও, শ্রীয়া রেড্ডি প্রমুখ। আগামী বছরের ২৮ সেপ্টেম্বর ভারতজুড়ে পাঁচটি ভিন্ন ভিন্ন ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র: বলিউড হাঙ্গামা

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy