বাইডেনকে পরামর্শ দেওয়ার কেউ নেই: ইরান

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের

2022-10-16T18:35:17+00:00
2022-10-16T18:35:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাইডেনকে পরামর্শ দেওয়ার কেউ নেই: ইরান
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৬:৩৫ পিএম   (ভিজিট : ২২৯৮)
X


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, বাইডেন বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন। এ ধরনের হস্তক্ষেপমূলক বক্তব্য তিনি আগেও কয়েকবার দিয়েছেন যা নিন্দনীয়।

কানয়ানি বলেন, বাইডেনের বক্তব্যে বোঝা যায় তার যেমন স্মরণশক্তি কমে গেছে তেমনি তাকে পরামর্শ দেওয়ার মতোও উপযুক্ত কোনো লোক নেই। আমি তাকে মনে করিয়ে দিতে চাই যে, ইরান এতটা শক্তিশালী ও অবিচল রয়েছে যে, যুক্তরাষ্ট্রের নিপীড়নমূলক নিষেধাজ্ঞা কিংবা বৃথা হুমকির কাছে নতিস্বীকার করবে না।

তিনি আরও বলেন, বহু বছর ধরেই ইরানের বিরুদ্ধে নিরর্থক অভিযানে ক্লান্ত একজন রাজনীতিবিদের হস্তক্ষেপ ও বিস্ময়কর বাক্যবাণে হতবুদ্ধ হবে না তেহরান।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার (১৫ অক্টোবর) এক বক্তৃতায় বলেন, তিনি ইরানে বিক্ষোভকারীদের সাহস দেখে বিস্মিত হয়েছেন।

এর প্রতিক্রিয়ায় কানয়ানি বলেন, বাইডেনের মন্তব্য কিংবা ওয়াশিংটনের হস্তক্ষেপ কোনো কিছুই তেহরানকে বিস্মিত করে না; কারণ হস্তক্ষেপ, আগ্রাসন ও মানুষ হত্যা মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে।

ইরানে পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ চলছে। সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির পেছনে একটি স্বার্থান্বেষী মহল দায়ী বলেও অভিযোগ করেছে ইরান।

তেহরানের দাবি, ইরানের যেসব শত্রু ইসলামি শাসনব্যবস্থাকে ধ্বংস করতে চায় তারা এই নৈরাজ্য সৃষ্টিকারীদের মাধ্যমে তেহরান সরকারের পতন ঘটানোর আশায় দাঙ্গাবাজদের নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে।

সূত্র: পার্স ট্যুডে

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy