শারীরিক অবস্থার অবনতি কণ্ঠশিল্পী আকবরের

বিনোদন ডেস্ক

বিনোদন

শারীরিক অবস্থার অবনতি হয়েছে কণ্ঠশিল্পী আকবরের। রোববার (১৬ অক্টোবর) বিকালে এক ফেসবুক পোস্টে আকবরের স্ত্রী কানিজ ফাতেমা জানান,

2022-10-16T18:38:10+00:00
2022-10-16T18:38:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শারীরিক অবস্থার অবনতি কণ্ঠশিল্পী আকবরের
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৬:৩৮ পিএম   (ভিজিট : ২১০)
X

শারীরিক অবস্থার অবনতি হয়েছে কণ্ঠশিল্পী আকবরের। রোববার (১৬ অক্টোবর) বিকালে এক ফেসবুক পোস্টে আকবরের স্ত্রী কানিজ ফাতেমা জানান, বিকেল সাড়ে পাঁচটার পর অস্ত্রোপচারের মাধ্যমে আকবরের ডান পা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।

‘ইত্যাদি’-খ্যাত এই সংগীতশিল্পী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গণমাধ্যমকে কানিজ ফাতেমা বলেন, ‘চিকিৎসকেরা বলেছেন, পা কেটেই ফেলতে হবে। তারপরও যদি পা বাঁচানো যায়, সেই চেষ্টা করবেন তারা। তাকে এখন অস্ত্রোপচারের কক্ষে নেওয়া হচ্ছে। সবার কাছে দোয়া চাইছি।’

কয়েক বছর ধরেই বিভিন্ন ধরনের রোগের সঙ্গে লড়াই করছেন আকবর। কিডনি দুটি নষ্ট হয়ে যাওয়াতে শরীরে পানি জমে। ফলাফলে তার ডান পায়ে ক্ষত সৃষ্টি হতে থাকে। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। প্রায় এক দশক ধরে ডায়াবেটিসে ভুগছেন আকবর। এর মধ্যে কিডনিরোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা করিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

প্রসঙ্গত, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ নতুন করে গেয়েছিলেন আকবর আলী গাজী। সবার কাছে তিনি আকবর নামে পরিচিত। এরপর ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি তাকে দেশ-বিদেশের দর্শক-শ্রোতার কাছে তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy